শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ১০:১০ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

আট বছরের কারাদণ্ড লামিচানের

সন্দীপ লামিচান। ছবি : সংগৃহীত
সন্দীপ লামিচান। ছবি : সংগৃহীত

২৩ বছর বয়সী লামিচানেকে এক সময় নেপাল ক্রিকেটের পোস্টার বয় হিসেবে বিবেচনা করা হতো। এ লেগ স্পিনারের মাঠের সাফল্যে হিমালয়ের কোলে থাকা দেশটিকে সম্মানের তুঙ্গে তুলেছিল তবে এখন তা ধুলিস্যাৎ হলো।

ধর্ষণের দায়ে নেপালের সাবেক অধিনায়ক সন্দীপ লামিচানেকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন নেপালের একটি আদালত। পাশাপাশি তাকে ৩ লাখ নেপালি রুপি জরিমানার সঙ্গে ভুক্তভোগীকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট।

কাঠমান্ডুর জেলা আদালতের কর্মকর্তা রামু শর্মা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আদালত তাকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন।’

২০২২ সালে এক হোটেলে এক নারীকে ধর্ষণ করার অভিযোগ আনা হয় লামিচানের বিরুদ্ধে। তবে এরপর জামিনে মুক্তি পান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও ফেরেন। গত ডিসেম্বরে এ মামলায় সন্দীপ লামিচানেকে দোষী সাব্যস্ত করা হয়। তবে এর আগে ধারাবাহিকভাবে শুনানিতে বিলম্ব হয়েছিল, যাতে লামিচানে খেলার সুযোগ পান। অবশেষে বুধবার এ মামলার রায় ঘোষণা করা হলো।

লামিচানে এ মামলায় গ্রেপ্তার ছিলেন না, রায় ঘোষণার সময় আদালতেও ছিলেন না। তার আইনজীবী সরোজ ঘিমিরে এএফপিকে বলেছেন, লামিচানে ‘এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।’

লামিচানে বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন। জনগণের সমর্থন পেয়েছেন তিনি। তবে নেপালের হয়ে তার খেলা চালিয়ে যাওয়া অনেককে ক্ষুব্ধও করে তুলেছে। প্রায় এক বছরের বেশি সময় ধরে বারবার পিছিয়ে যাওয়ার পর লামিচানের মামলা সম্পন্ন হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

১০

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১২

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৩

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

১৪

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

১৫

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

১৬

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১৭

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

১৮

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

১৯

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

২০
X