ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে ধারাভাষ্যে থাকছেন যারা

এবারের বিপিএলের ধারাভাষ্য প্যানেল। ছবি: সংগৃহীত
এবারের বিপিএলের ধারাভাষ্য প্যানেল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের একমাত্র ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট (বিপিএল) এর উদ্বোধনী ম্যাচ শুরু হতে বাকি আর মাত্র এক দিন। ১৯ জানুয়ারি প্রথম ম্যাচ শুরু হলেও এই আসর নিয়ে দর্শক ও ভক্তদের হতাশা কম নয়। গতবারের আসরে সমালোচকদের পাশাপাশি ক্রিকেটাররাও প্রশ্ন তুলেছিলেন বিপিএলের মান নিয়ে। তবে এ বছর সকল সমালোচনা পাশ কাটিয়ে সেরা একটি বিপিএল আসর উপহার দিতে চায় বিসিবি।

দর্শকদের ভালো বিপিএল উপহার দেওয়ার লক্ষ্যে এবার অনেকটা আগেভাগেই তৎপর বিসিবি ও বিপিএলের আয়োজক কমিটি। সেই ধারাবাহিকতায় গতবারের সমালোচনা পাশ কাটাতে তৈরি হয়েছে মানসম্পন্ন উইকেট। সেই সঙ্গে গতবারের সমালোচনার মূল বিষয়বস্তু ডিআরএস সুবিধা এবার দলগুলো পাবে শুরু থেকেই। এ ছাড়াও বিশ্ব মানের প্রোডাকশনে সম্প্রচার হবে টুর্নামেন্টের সকল ম্যাচ। গত আসরে আরেকটি বিষয় উঠে এসেছিল তা হলো দুর্বল ধারাভাষ্য। এবার সেটি দূর করতে বেশ নড়েচড়ে বসেছে আয়োজক কমিটি।

খেলাকে দর্শকের কাছে আরও বেশি আগ্রহী ও উপভোগ্য করে তোলার ক্ষেত্রে ধারাভাষ্য অনেক বড় ভূমিকা পালন করে। তবে বিপিএলের বেশ কিছু আসরে টিভি সেটের সামনে বসলেই এই ধারাভাষ্য নিয়ে দর্শকরা বিরক্তি প্রকাশ করত। এবার সেটি মাথায় রেখে দেখা যাবে মানসম্মত বেশ কিছু ধারাভাষ্যকার।

বিপিএলের দশম আসরে ৯ জনের ধারাভাষ্য প্যানেল চূড়ান্ত করেছে বিসিবি। যার মধ্য থেকে বিদেশি হিসেবে বিপিএলে কণ্ঠ দেবেন দুই পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার রমিজ রাজা এবং আমির সোহেল। তাদের সঙ্গে আরও আছেন শ্রীলঙ্কার রাসেল আর্নল্ড আর দক্ষিণ আফ্রিকার এইচ ডি অ্যাকারম্যান। এছাড়াও থাকছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস।

বিদেশি ধারাভাষ্যকারদের সাথে পাওয়া যাবে ৪ দেশি ধারাভাষ্যকার। তাদের মধ্যে থাকছেন দুই পরিচিত মুখ আতাহার আলী খান এবং শামীম চৌধুরী। বাকি দুজন মাজহার উদ্দিন অমি ও সমন্বয় ঘোষ। দেশি-বিদেশি ধারাভাষ্যকারদের সমন্বয়ে এবার দর্শকরা উপভোগ্য ধারাভাষ্য পাবে বলে বিশ্বাস বিসিবির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১১

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১২

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৩

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৪

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৫

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১৬

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৭

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১৮

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১৯

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

২০
X