স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০২:১৭ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে কুমিল্লা

টসের দৃশ্য। ছবি: সংগৃহীত
টসের দৃশ্য। ছবি: সংগৃহীত

মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এর আগে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নবাগত ফ্রাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা।

শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুপুর আড়াইটায় শুরু হবে এবারের আসরের প্রথম ম্যাচটি।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে প্রতিপক্ষকে স্বল্প রানের মধ্যে আটকে রাখতে চান ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। কুমিল্লার অধিনায়ক লিটন কুমার দাস বলেছেন, মিরপুরের এবারের উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো। মুশফিক হাসান, মুস্তাফিজুর রহমান ও ম্যাথু ফোর্ডের সঙ্গে তিন স্পিনার তানভীর ইসলাম, রোস্টন চেজ ও খুশদিল শাহকে নিয়ে একাদশ সাজানোর কথা জানিয়েছেন ভিক্টোরিয়ান্স অধিনায়ক।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রোস্টন চেজ, খুশদিল শাহ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, ম্যাথু ফোর্ড ও মুশফিক হাসান।

দুর্দান্ত ঢাকা একাদশ: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, ইরফান শুক্কুর, চতুরঙ্গ ডি সিলভা, ধানুশ গুনাথিলাকা, লাসিথ ক্রুপসপুলে, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, আরাফাত সানি ও উসমান কাদির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১০

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১১

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১২

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৩

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৪

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৫

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৮

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৯

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

২০
X