কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০১:৪৪ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

শোয়েবের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক শুরু

শোয়েব মালিক ও পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদ। ছবি : সংগৃহীত
শোয়েব মালিক ও পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদ। ছবি : সংগৃহীত

সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা এখনো পাওয়া যায়নি। এর মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিলেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। শনিবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেছেন তিনি। এরপর থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা।

শোয়েব ইস্যুতে চলা এই আলোচনায় যোগ দিয়েছে নেটিজেনরা। শোয়েবের ওই পোস্টের নিচে কমেন্ট করে নিজেদের মতামত জানাচ্ছেন অসংখ্য ভক্ত। চলছে বিতর্কও। যেখানে দেখা গেছে যতটা না ‘অভিনন্দন’ বার্তা যুক্ত হয়েছে, তার চেয়ে বেশি লেখা হচ্ছে ‘শকিং’।

শকিং হবেই না কেন, ছবি দুটো দেখে বোঝাই যাচ্ছে আবার বিয়ে করলেন সাবেক এই অধিনায়ক। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মধ্যেই বিয়ের ছবি পোস্ট করলেন শোয়েব। নিজেই ‘আলহামদুলিল্লাহ’ লিখে জানালেন বিয়ের কথা।

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন ৪১ বছর বয়সী এই ক্রিকেটার। জনপ্রিয় এই অভিনেত্রীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে শোয়েব আরো দুবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকীর পর ২০১২ সালে তিনি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন। আয়েশার সঙ্গে ডিভোর্স হলেও সানিয়ার সঙ্গে শোয়েবের ছাড়াছাড়ি হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে শোয়েবের এই হঠাৎ বিয়ের আগে সানিয়া সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শোয়েবের স্মৃতি মুছে ফেলেন যা দেখে অনেকেই ধারণা করেন যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। এ ছাড়াও ছবি মুছে ফেলার সঙ্গে সঙ্গে একটি উদ্ধৃতিও শেয়ার করেছেন তিনি। তাতে লেখা রয়েছে- ‘বিয়ে কঠিন, ডিভোর্সও কঠিন। নিজের জন্য কোন কঠিনটা বাছবেন, সেটা আপনার সিদ্ধান্ত…, ঋণগ্রস্ত থাকা কঠিন, স্বনির্ভর হওয়াটাও কঠিন। নিজের মতো কঠিনটা বাছুন… আসলে জীবনে কোনো কিছুই সহজ নয়। সবটাই কঠিন। কিন্তু আমরা কোন কঠিনটা বাছব, সেটা আমাদের ব্যাপার। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে জন্মগতভাবে কানবিহীন বাংলাদেশি শিশুর প্রতিস্থাপন সম্পন্ন

১০ বছর পর ওয়ারফেজের নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’

রক্ত দেওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় শরীরে কী কী ঘটে? জানুন

জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

সিলেটের কিনব্রিজ-ঘড়িঘর দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

চার বিভাগে ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

শিশু মাহফুজ অপহরণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট নিয়ে বিড়ম্বনায় রোগীরা

মারা গেলেন আফগান ক্রিকেটার শাপুর জাদরান

চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড

১০

কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকার / আব্দুল আজিজকে ঘিরে ঘটনার জন্য তিনি নিজেই দায়ী: লিটুর স্ত্রী

১১

বিপদ কেন আসে, এটি আপনার কৃতকর্মের ফল নাকি পরীক্ষা?

১২

আর্জেন্টিনাসহ ২০৩০ বিশ্বকাপ নিশ্চিত করল যেসব দল

১৩

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

১৪

নদ-নদীর পানি বেড়ে ১৮ জেলায় বন্যার শঙ্কা

১৫

বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৬

২০২৭ সালের হজের খরচ আরও বাড়বে কি? যা জানা গেল

১৭

মুক্তিপণ দাবি  / বিএনপি ও যুবদলের নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

১৮

কাবাঘর ধোয়ার কাজে যে ৮ উপকরণ ব্যবহার করা হয়

১৯

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

২০
X