ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল মাতাতে রাতে ঢাকা আসছেন বাবর-রিজওয়ান

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ছবি : সংগৃহীত
বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ছবি : সংগৃহীত

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তান ক্রিকেট দলের অনেক তারকার খেলার কথা ছিল তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে অনুমতি না পাওয়ায় একাধিক পাক ক্রিকেটারের বিপিএল খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এমনকি খেলতে এসেও চলে যেতে হয়েছে মোহাম্মদ হারিসকে। তবে তারকা হারানোর ভয়ে থাকা বিপিএলের জন্য স্বস্তির খবর রাতেই বিপিএল মাতাতে আসছেন দুই পাকিস্তানি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

পাকিস্তানিদের বিপিএল খেলতে না দেওয়ার পিছনে অবশ্য পিসিবির অন্য কারণ রয়েছে। পাকিস্তানের টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ সিদ্ধান্ত নিয়েছেন, পাকিস্তানের পিএসএল ছাড়া কোনো পাকিস্তানি ক্রিকেটার আর সর্বোচ্চ দুটির বেশি ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবে না। আর সে কারণেই মোহাম্মদ হারিস বাংলাদেশে এসেও ফিরে যেতে বাধ্য হয়েছেন।

তবে বিপিএল ভক্তদের জন্য আশার খবর, পাকিস্তানের ২ শীর্ষ তারকা বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান ঠিকই অনুমতি পেয়েছেন এবং আজ সোমবার রাতেই তারা দু'জন ঢাকায় আসছেন।

নিউজিল্যান্ডের সাথে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে একই ফ্লাইটে সরাসরি নিউজিল্যান্ড থেকে বিপিএল খেলতে আজ রাতে ঢাকা আসছেন বাবর ও রিজওয়ান।

বাবর আজম খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। আর আগেরবার খেলে যাওয়া মোহাম্মদ রিজওয়ান এবারও তার পুরনো দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষেই খেলতে আসছেন।

প্রসঙ্গত, ৭ বছর আগে বিপিএল খেলতে এসেছিলেন বাবর আজম। সেটা ২০১৭ সালে সিলেট সিক্সার্সের হয়ে। অন্যদিকে ২০২৩ সালের বিপিএলেও কুমিল্লার হয়ে মাতিয়ে গেছেন রিজওয়ান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১০

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১১

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১২

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

১৩

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১৪

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১৫

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১৬

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১৭

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৮

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৯

একসঙ্গে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

২০
X