ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৭ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের ব্যর্থতার দিনে বড় সংগ্রহ রংপুরের

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

এবারের বিপিএলের আগে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের যখন রংপুর রাইডার্সে যাওয়া নিশ্চিত হয় তখন থেকেই বিশ্বসেরা এই অলরাউন্ডারের খেলা দেখার জন্য মুখিয়ে ছিল ভক্তরা। তবে সাকিব হঠাৎ চোখের সমস্যায় পরার পর থেকেই ব্যাটিংয়ে আর আসছিলেন না। দুই ম্যাচ পর অবশেষে রংপুরের হয়ে ব্যাটিংয়ে নামেন তিনি। তবে ব্যাটিংয়ে নেমেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারলেন না তিনি। আগের ৪ ম্যাচের ২ ইনিংসে ব্যাট করে ৪ রান করা অলরাউন্ডার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গোল্ডেন ডাক মারলেন; তবে তার পরও বড় পুঁজিই পেয়েছে তার দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (৩ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে রংপুর রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান আসে পাকিস্তানি ব্যাটার বাবর আজমের ব্যাট থেকে। সিলেটের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন হ্যারি ট্রেক্টর ও সামিট প্যাটেল।

টস হেরে ব্যাট করতে ৭ রানের মাথায় ওপেনার ব্রান্ডন কিং আউট হয়ে গেলে ফজলে মাহমুদের সঙ্গে জুটি করে দলকে এগিয়ে নেন বাবর আজম।

মাহমুদ ২১ বলে ১৪ রান করে মাঠে নামেন সাকিব আল হাসান। প্রথম বলেই হ্যারি টেক্টরের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন সাকিব। বাবরের সঙ্গে জুটি করে দলকে সামনে নেওয়ার কাজ করেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

তবে ফিফটি আক্ষেপ নিয়েই ফিরেন এই দুই ব্যাটার। ৩৭ বলে ৪৭ রান করে আউট হয়ে যান বাবর। নুরুল খেলেন ৩০ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস।

সিলেটের বোলারদের ১৩ ওয়াইডে অতিরিক্ত থেকে আসে মোট ১৫ রান। ফলে রংপুরের দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৬২ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে উঠেই কড়া জবাব দিলেন লিওনেল মেসি!

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আ.লীগ নেতাদের হামলার অভিযোগ

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

সরকার জনগণের প্রতি শতভাগ দায়বদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল

গাজীপুরে ৭ তলা ভবনে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি

আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

গোল করে প্রথমে এগিয়ে গিয়েও স্বপ্নভঙ্গ, কী ভুল ছিল ইংল্যান্ডের

মেসিদের অলআউট অ্যাটাকে মুগ্ধ ব্রাজিলিয়ান কিংবদন্তি

পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য: মেসি

১০

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী / জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে

১১

চার দশকের ব্যবসায়িক পথচলায় শওকত আলী চৌধুরী

১২

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

১৩

বিশ্বকাপের যে অনন্য কীর্তি এখন শুধুই মেসির

১৪

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

১৫

২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

১৬

আর্জেন্টিনার বিজয়ে ওমর সানী-জয়ের ‘চাবুক যুদ্ধ’

১৭

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান

১৮

যেভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা

১৯

জুলাই শহীদদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় ক্ষমতার মালিক জনগণ: রাষ্ট্রপতি

২০
X