ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৮ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এক ম্যাচ পরেই আসল রূপে সিলেট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবারের বিপিএলে যেন এক হতাশার নাম সিলেট স্ট্রাইকার্স। গত আসরের ফাইনালিস্টরা এবারের আসরে একের পর এক ম্যাচ হেরেছে। টানা ছয় ম্যাচের পর সপ্তম ম্যাচে গিয়ে একমাত্র জয়টি এসেছে দুর্দান্ত ঢাকার বিপক্ষে। যেটিকে সিলেটের অধিনায়ক ‘প্রথমত স্বস্তির এবং দ্বিতীয়ত আফসোসের’ বলে উল্লেখ করেছিলেন। আশা ছিল ওই জয় আত্মবিশ্বাস জোগাবে আসরের পরবর্তী ম্যাচগুলোর জন্য তবে না এক ম্যাচ পরেই আবার আসল রূপে ফিরল সিলেট। রংপুর রাইডার্সের কাছে বড় পরাজয়ে সপ্তম হারের লজ্জা নিয়ে সিলেট পর্বের ইতি টানল ঘরের দল।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সিলেট পর্বের শেষ ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান করে রংপুর। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৬.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৫ রান করে সিলেট। তাতে ৭৭ রানের বিশাল জয় পায় রংপুর। রংপুরের শেখ মেহেদি ১৩ রানে আর মোহাম্মদ নবি ১৭ রানে নেন তিনটি করে উইকেট। ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন সাকিব আল হাসান।

১৬৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারানোর মিছিলে নাম লেখায় সিলেট। দলের হয়ে কেউ থিতু হতে পারেননি উইকেটে। বিপিএলের চলতি আসরে টানা ব্যর্থ নাজমুল হোসেন শান্ত আজ ফিরেছেন ১ করে। আরেক ওপেনার হ্যারি টেক্টর করেন ৬। এরপর একে একে সাজঘরে ফিরেছেন জাকির হাসান (৪), আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান অধিনায়ক মোহাম্মদ মিঠুন (১), সামিত প্যাটেল (১১), শামসুর রহমানরা (৩)।

শেষ দিকে রায়ান বার্ল কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও সেটি হারের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে লাগেনি। বার্ল শেষ পর্যন্ত ৩২ বলে ৪৩ রান করে আউট হয়েছেন।

ম্যাচটিতে রংপুরের তারকা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে সফল হয়েছেন। প্রথম ওভারেই তিনি তুলে নেন মেডেন উইকেট। নিজের দ্বিতীয় ওভারে মাত্র ১ রান দিয়ে আরও একটি উইকেট তুলে নেন। পরের ২ ওভারে অবশ্য আর কোনো উইকেট পাননি। ৪ ওভারে তিনি ১৮ রান দিয়ে দলের জয়ে অবদান রাখেন।

এর আগে টস হেরে বাবর আজম ও অধিনায়ক নুরুল হাসান সোহানের রানে ভর করে ১৬২ রানের সংগ্রহ গড়ে রাইডার্স বাহিনী। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন পাকিস্তানি তারকা বাবর। আর সিলেটের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন সামিত প্যাটেল ও হ্যারি টেক্টর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, এসএসসি পাসেই আবেদন

ইয়াবাসহ আটককে ছেড়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজায় হাসপাতালেও ইসরায়েলের ড্রোন হামলা

কে হবে নতুন বিশ্বজয়ী, ভবিষ্যদ্বাণী করলেন কোর্তোয়া

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও কমলো জ্বালানি তেলের দাম

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারে ১০ গ্রাম প্লাবিত

বুকে কোরআন জড়িয়ে বৃদ্ধার বাড়ি ছাড়ার নেপথ্যে

রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ‘দুর্ধর্ষ’ ডাকাত

১০

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১২

সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৩

১১ জুলাই / ইতিহাসের এই দিনে

১৪

ইরানসংশ্লিষ্ট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৫

রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

১৬

১১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

২০
X