বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৪ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

হৃদয়ের শতকে কুমিল্লার হ্যাটট্রিক জয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাওহীদ হৃদয়ের অনবদ্য সেঞ্চুরিতে পয়েন্ট তালিকার তলানির দল দুর্দান্ত ঢাকাকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে প্লে-অফে খেলার দাড়প্রান্তে পৌঁছে গেল লিটন কুমার দাসের দল।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাঈম শেখ ও সাইফ হাসানের জোড়া ফিফটিতে ১৭৫ রান সংগ্রহ করে ঢাকা। জবাবে ৬ উইকেট ও ১ বল হাতে রেখে ১৭৬ রান তোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা।

১৭৬ রান তাড়া করতে নেমে ব্যক্তিগত ৮ রানে বিদায় নেন অধিনায়ক লিটন দাস। পরের ওভারে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন আরেক ওপেনার উইল জ্যাকস। কুমিল্লার একাদশে ফিরেও আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হন ইমরুল কায়েস। ১ রানে সাজঘরে ফেরত যান এই বাঁহাতি ব্যাটার। ২৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে ভিক্টোরিয়ান্স।

চতুর্থ উইকেটে ইংলিশ ব্যাটার ব্রুক ডেভিড গেস্টকে সঙ্গে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন তাওহীদ হৃদয়। দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ায় কুমিল্লা। দলীয় ১০৭ রানে গেস্ট উইকেট হারান ব্যক্তিগত ৩৪ রানে। হৃদয় চার-ছক্কার ফোয়ারা অব্যাহত রাখেন। বড় লক্ষ্য তাড়ায় দলকে সার্ভিস দিতে ব্যর্থ ক্যারিবীয় তারকা রেমন রেইফারও। আরাফাত সানির শিকার হয়ে ৬ রান করতেই সাজঘরের পথ ধরেন তিনি। বাকি পথটুকু একাই পাড়ি দেন হৃদয়। ৩২ বলে ফিফটি হাঁকিয়ে তাওহীদ হৃদয় হন আরও মারমুখী। সেঞ্চুরি পেতে পরের ফিফটি করেছেন মাত্র ২১ বলে। ৫৭ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটার। ৮টি চার ও ৭টি ছক্কা হাঁকান কুমিল্লার এই হার্ড হিটার।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই চতুরঙ্গ ডি সিলভাকে হারায় ঢাকা। ১৪ রানে প্যাভিলিয়নে ফেরেন লঙ্কান ওপেনার। এরপর নাঈম শেখ আর সাইফ হাসানের দারুণ এক জুটিতে বড় এক সংগ্রহের ভিত পেয়ে যায় ঢাকা।

দ্বিতীয় উইকেটে নাইম আর সাইফ ৭৮ বলে যোগ করেন ১১৯ রান। দুজনই করেন ফিফটি। নাইম ৪৫ বলে ৬৪ করেন ৯ চার আর ১ ছক্কায়। সাইফের ৪২ বলে ৫৭ রানের ইনিংসটিতে ছিল ৪ বাউন্ডারি আর ৩ ছক্কার মার। অবশ্য তাদের আরো বড় সংগ্রহ হতে পারতো। তবে ১৭তম ওভারে ম্যাথু ফোর্ডের ৩ উইকেট রানের চাকায় লাগাম টানে। শেষদিকে অ্যালেক্স রসের ১১ বলে করেন অপরাজিত ২১ ও মেহরবের ৮ বলে ১১ রানে বড় সংগ্রহ পায় ঢাকা।

কুমিল্লার ম্যাথু ফোর্ড ৩৫ রান খরচায় নেন ৩টি উইকেট। আলিস আল ইসলাম ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন একটি উইকেট। মোস্তাফিজুর রহমান দুই ওভারেই ৩৩ রান খরচ করলে তার কোটা আর পূর্ণ করার সাহস করেননি অধিনায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

১০

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

১২

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১৩

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১৪

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৬

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৭

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৮

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৯

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

২০
X