ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম দল হিসেবে প্লে-অফে রংপুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবারের বাংলাদেশের প্রিমিয়ার ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগের (বিপিএল) আসর শুরুর আগেই শিরোপার দাবিদার ভাবা হচ্ছিল রংপুর রাইডার্সকে। প্রথম ম্যাচে তারকা সমৃদ্ধ দলটি হতাশ করলেও সেই হতাশাকে বেশিক্ষণের জন্য স্থায়ী হতে দেয়নি রংপুরের ফ্রাঞ্চাইজিটি। এবারের বিপিএলে একক আধিপত্য বজায় রেখে টানা সপ্তম জয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে সাকিব-সোহানরা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবারের (১৬ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে তারা হারিয়েছে ১৮ রানের ব্যবধানে। রংপুরের দেয়া ১৮৮ রানের লক্ষ্যে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। রংপুরের যেমন প্লে-অফ নিশ্চিত ঠিক তেমনি টানা তিন হারে প্লে অফ অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে বন্দরনগরীর দলটির।

বড় রানের লক্ষ্যে এদিন শুরু এদিন শুরু থেকেই চট্টগ্রামের ব্যাটাররা ছিল খাপছাড়া। প্রোটিয়া পেসার ডোয়াইন প্রিটোরিয়াসের তোপে টপ অর্ডারের তিন ব্যাটার বলতে গেলে কোন রান না করেই বিদায় নেয়। তানজিদ হাসান তামিম করেন ১৩ রান আরেক ওপেনার জশ ব্রাউন ৪ আর সৈকত আলী করেন ৯ রান। চতুর্থ উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন টম ব্রুস ও অধিনায়ক শুভাগত হোম। তবে তারাও বেশিক্ষণ টিকতে পারেননি।

তবে দুজনই শেখ মাহেদীর করা ইনিংসের ১২তম ওভারে আউট হন। জয়ের জন্য তখনও প্রয়োজন ৪৯ বলে ১১০ রান। একপ্রান্ত আগলে ধরে পরে ঝড় তোলেন ক্যারিবীয় অলরাউন্ডার রোমারিও শেফার্ড। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে তাকে সঙ্গ দেয়ার চেষ্টা করে ব্যর্থ হন জিয়াউর রহমান। ১৫ বলে ১৫ রান করে ইনিংসের ১৭তম ওভারে আউট হন তিনি।

১৪ বলে যখন দলের জয়ের জন্য ৬১ রান দরকার ছিল তখন কিছুটা চমক দেখান শেফার্ড। পরবর্তী ৮ বলের মধ্যে ৪টি ছক্কা ও ১টি চারের সাহায্যে দলকে এনে দেন ৩০ রান। শেষ ওভারে দরকার পড়ে ২৯ রান। কিন্তু এ ওভারে সাগরিকা পাড়ে মঞ্চায়িত হয়নি কোনো নাটক। তাতে ১৮ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম। তাদের আক্ষেপ হতে পারে শেফার্ডকে আগে না নামানো নিয়েও। ৩০ বলে ৬ ছক্কা ও ৫ চারে ৬৬ রানে অপরাজিত থাকেন এ ক্যারিবীয়।

রংপুরের পক্ষে ৪ ওভার বল করে মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট নেন প্রিটোরিয়াস। ৮.৫০ ইকোনমিতে ২ উইকেট নেন শেখ মেহেদী।

এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ ‍উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে রংপুর। টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন সাকিব আল হাসান। আগের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৬৯ রান করা টাইগার অলরাউন্ডার এদিন ৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন ৬২ রান। এছাড়া ১৭ বলে ৪ ছক্কায় ৩৪ রানের দারুণ ইনিংস উপহার দেন শেখ মেহেদী।

এনিয়ে আসরে টানা সপ্তম জয় তুলে নিল রংপুর। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান পোক্ত করেছে তারা। বাকি থাকা দুই ম্যাচ হারলেও তাদের প্লে অফের পথে বাধা হতে পারবে না কেউ। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থাকা চট্টগ্রাম টানা তিন হারে দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। বাকি ২ ম্যাচ তাদের জন্য বাঁচা-মরার। পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ঢাকা ও খুলনা টাইগার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

ঘানার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

আর্জেন্টিনার জালে কেপ-ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

জুলাই শহীদদের স্মরণে আজ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

১০

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

১১

মধ্যপ্রাচ্য থেকে ‘শার্ল দ্য গল’ ফিরিয়ে নিল ফ্রান্স

১২

হেরেও বাজিগর, মেসির আর্জেন্টিনা শেষ ষোলোয় উঠলেও বিশ্বকাপে নতুন রূপকথা কেপ ভার্দে

১৩

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

১৫

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

১৬

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন 

১৭

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

১৮

মেসির কর্নারে রোমেরোর হেড, অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

২০
X