ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩০ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আবারও সাকিবের ফিফটিতে রংপুরের বড় সংগ্রহ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবারের বিপিএলে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেন এক রহস্যের নাম। বিপিএলের শুরুর দিকে তাকে দেখে মনে হচ্ছিল তিনি বোধহয় কখনো ক্রিকেট খেলেননি। রান না পাওয়ায় তিনি নামছিলেন শেষ ব্যাটার হিসেবেও। তবে সময় যেতে যেতে ঠিকই বিপিএলে রানে ফিরলেন সাবেক এই টাইগার দলপতি। খুলনা টাইগার্সের পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও দ্যুতি ছড়িয়ে চলতি বিপিএলে টানা দ্বিতীয় ফিফটি হাঁকিয়েছেন তিনি। ব্যাট হাতে টাইগার অলরাউন্ডারের আধিপত্যের দিনে বড় পুঁজি পেয়েছে রংপুর রাইডার্স।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়ে সাকিবের ব্যাটিংয়ে ও শেখ মাহেদীর ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করে রংপুর রাইডার্স। চট্টগ্রামের পক্ষে ২৭ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। ২টি করে উইকেট নিয়েছেন সালাউদ্দিন সাকিল ও শহিদুল ইসলাম।

টস জিতে ব্যাট করতে নেমে এদিন রংপুর ভালো শুরু পায়নি। ওপেনার রনি তালুকদার ২৫ করলেও ব্যর্থ হন আরেক ওপেনার রেজা হেন্ড্রিকস। ব্রান্ডন কিংও ব্যর্থ হলে ৫২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। তখন দলের হাল ধরেন সাকিব। তবে চতুর্থ উইকেটে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন অধিনায়ক নুরুল হাসান সোহান। ৯ বলে ৫ রান করে তিনি সাকিলের বলে বোল্ড হন।

এরপর খুলনার সঙ্গে ম্যাচের মতো সাকিবকে সঙ্গ দেন শেখ মাহেদী হাসান। তাদের মধ্যকার ৬৮ রান রংপুরকে ট্রাকে আনে। ৪ ছক্কায় ১৭ বলে ৩৪ রান করে ক্রস শট খেলতে গিয়ে বিলাল খানের বলে বোল্ড হন মেহেদী। অপরপ্রান্ত আগলে রাখা সাকিব ৩৩ বলে সমান ৩ ছক্কা ও ৩ চারে ফিফটি তুলে নেন। আসরের শুরুতে রানখরায় ভোগা এ ব্যাটার দ্যুতি ছড়িয়েছিলেন আগের ম্যাচেও। খুলনার বিপক্ষে ৩১ বলে করেছিলেন ৬৯ রান। আর এদিন ৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬২ রানে থামে তার ইনিংস।

শেষ দিকে শামীম হোসেন ৯ বলে ১৭ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন। তাতে টানা ছয় জয়ে উড়তে থাকা রংপুর টানা সপ্তম জয়ের জন্যেও পেয়েছে দারুণ পুঁজি। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা সাকিব-সোহানরা এ ম্যাচ জিতলে একপ্রকার নিশ্চিত হয়ে যাবে প্লে অফ।

অন্যদিকে টানা দুই হারে টেবিলের পাঁচে নেমে যাওয়া চট্টগ্রামকে ঘুরে দাঁড়াতে তুলে নিতে হবে জয়। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১০।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

১০

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

১১

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

১২

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

১৩

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

১৪

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

১৫

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

১৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

১৭

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

১৮

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

২০
X