স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৯ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্লে-অফের আশা শেষ সিলেটের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অলরাউন্ড নৈপুণ্যে বিপিএল অভিষেক রাঙালেন কাইল মেয়ার্স। ক্যারিবিয়ান অলরাউন্ডারের দুর্দান্ত পারফর্ম্যান্সে প্লে-অফের আশা শেষ হয়েছে সিলেট স্ট্রাইকার্সের। টানা তিন জয়ে প্লে-অফের দাড়প্রান্তে পৌঁছে গেল ফরচুন বরিশাল। চট্টগ্রামে সিলেটকে ১৮ রানে হারিয়েছে তামিম ইকবালের দল।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ৬ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। জবাবে ৪০ রানে ৬ উইকেট হারানো সিলেট থামে ১৬৫ রানে।

১৮৪ রান তাড়া করতে নেমে মায়ের্সের তোপে পড়ে সিলেট। রানের খাতা খোলার আগেই বিদায় নেন হ্যারি টেক্টর ও নাজমুল হোসেন শান্ত। দলীয় ১৮ রানের মাথায় ফিরে যান জাকির হাসানও। ৪০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারে পড়ে বর্তমান রানার্সআপরা। অধিনায়ক মিঠুন একটি চার-ছক্কায় ১০ রানে বিদায় নেন।

কাইল মেয়ার্সের কাছেই মূলত হেরে যায় সিলেট। ৪ ওভার বোলিং করে ১২ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন তিনি। সপ্তম উইকেটে ১০৮ রানের জুটি গড়েন আরিফুল ও বেনি হাওয়েল। যা শুধু পরাজয়ের ব্যবধান কমায়। ৩১ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন আরিফুল হক। ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকান ডানহাতি অলরাউন্ডার। হাওয়েল ৫টি চার ও ২টি ছক্কায় ৫৩ রানে ফিরলে জয়ের শেষ আশাটুকু ম্লান হয়ে যায় সিলেটের। শেষপর্যন্ত ১৬৫ রানে শেষ হয় রানার্সআপদের ইনিংস।

এর আগে প্রথমে ব্যাটিং নেমে তানজিম সাকিবের শিকারে পরিণত হন আহমেদ শেহজাদ ও তামিম ইকবাল। সৌম্য সরকার ৮ রানে ফিরলে ৬৫ রানে তৃতীয় উইকেট হারায় বরিশাল। চতুর্থ উইকেটে ৮৪ রানের জুটিতে বড় সংগ্রহ পায় তামিম বাহিনী। ৩১ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৮ রান করেন কাইল মায়ের্স। মুশফিকুর রহিম মাত্র ৩০ বলে চলতি আসরে তৃতীয় ফিফটি তুলে নেন। ক্যারিবিয়ান ওপেনারের সমান চার-ছক্কা হাঁকিয়ে ৫২ রানে বিদায় নেন মিস্টার ডিপেন্ডবল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ডের সামনে কলম্বিয়া

আজকের স্বর্ণের বাজারদর

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

ভূমিকম্পে পা হারানো শিশুর মুখে হাসি ফোটালেন রোনালদো

১০

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

১১

যুবলীগ নেতাকে আটকের পর ‘ছেড়ে দিল’ পুলিশ

১২

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা 

১৩

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

১৪

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

১৫

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার খবর কী

১৬

৪৪ ডিগ্রির ইউরোপ: চরম গরম কি আর ‘ব্যতিক্রম’ নয়?

১৭

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

১৮

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

১৯

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

২০
X