স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৬ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

তানজিদ তামিমের ফিফটিতে চট্টগ্রামের সংগ্রহ ১৫৯

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পঞ্চম স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রতিযোগিতায় প্লে-অফ পর্ব খেলতে হলে দুর্দান্ত ঢাকাকে হারানোর বিকল্প নেই স্বাগতিকদের সামনে। বাঁচা-মরার লড়াইয়ে তানজিদ তামিমের দুর্দান্ত ফিফটিতে ঢাকাকে ১৬০ রানের টার্গেট দিয়েছে বন্দরনগরীর দলটি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম। ওপেনার তানজিদ হাসান তামিম সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন।

ঘরের মাঠে টস জিতে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। প্রথম বলেই বিদায় নেন সৈকত আলি। অস্ট্রেলিয়ান ব্যাটার জস ব্রাউনও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ রানে তাসকিনের শিকারে পরিণত হন অজি তারকা। টম ব্রুসকে সঙ্গে নিয়ে চট্টগ্রামকে ম্যাচে রাখেন তানজিদ তামিম। ৯৫ রানের জুটি গড়ে বিদায় নেন টম ব্রুস। ৩৫ বলে ৪৮ রান করে আউট হন নিউজিল্যান্ড ব্যাটার। কিন্তু একপ্রান্তে ঠিকই লড়াই অব্যাহত রাখেন তামিম।

দলীয় ১৯ ওভারের মাথায় বিদায় নেন তানজিদ তামিম। ৫১ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ক্যামিও খেলেন বাঁহাতি ওপেনার। একটি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকান তানজিদ তামিম। অধিনায়ক শুভাগত হোম একটি ছক্কায় ৯ রান করেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৯ রানে থামে চট্টগ্রামের ইনিংস। তাসকিন ও শরীফুল দুটি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১০

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১১

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১২

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৩

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৪

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৫

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৮

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৯

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

২০
X