স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০২ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

অজিদের বিপক্ষে রানের পাহাড়ে কিউইরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের জোড়া ফিফটিতে ২১৫ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে ৩ উইকেট হারিয়ে ২১৫ রানের বিশাল সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। কনওয়ে ৬৩ এবং রবীন্দ্র ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

ওয়েলিংটনে প্রথমে ব্যাটিং নেমে ঝড় তোলেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। উদ্বোধনী জুটিতে ৬১ রান যোগ করেন দুজন। ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩২ রানে বিদায় নেন অ্যালেন। দ্বিতীয় উইকেটে ৬৪ বলে ১১৩ রানের বিধ্বংসী জুটি গড়েন কনওয়ে-রবীন্দ্র। এ দুজনের ফিফটিতে বড় সংগ্রহের পথে থাকে কিউইরা। ৩৫ বলে ৬৮ রানের ক্যামিও খেলেন বাঁহাতি অলরাউন্ডার। ইনিংসটিতে ২টি চার ও ৬টি ছক্কা হাঁকান রবীন্দ্র।

ওপেনার কনওয়ে ব্যক্তিগত ৬৩ রানে ফেরেন। ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নেওয়ার পথে ৫টি চার ও ২টি ছক্কা মারেন কিউই ওপেনার। শেষ জুটিতে গ্লেন ফিলিপস ও মার্ক চাপম্যান অপরাজিত ৪১ রান যোগ করেন। তাদের ছোট দুই ইনিংসের সুবাদে ২১৫ রানের বিশাল সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১০

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১১

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১২

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৩

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১৪

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১৫

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১৬

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৭

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৮

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৯

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

২০
X