ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৫ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

শামীম ঝড়ে রংপুরের মান রক্ষা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসরের বিবেচনায় মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। জিতলে ফাইনাল, হারলে বাদ। এরকম সমীকরণ মাথায় নিয়ে আজ যেন খেলা ভুলে গিয়েছিল রংপুরের ব্যাটাররা। মোহাম্মদ সাইফউদ্দিন, কাইল মায়ার্স ও জেমস ফুলারের বোলিং তোপে রংপুর রীতিমতো ধুঁকেছে। ৭৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা দলকে অবশ্য শেষ বেলায় স্বস্তি এনে দেয় শামীম পাটোয়ারী। তার অনবদ্য ফিনিশিংয়ে রংপুর পায় ১৪৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। রেকর্ড ২০ বলে ঝড়ো ফিফটি পাওয়া শামীম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৯ রানে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। প্রথম ইনিংস একসময় ১০০ এর নিচে আটকানোর সম্ভাবনা থাকলেও ২০ ওভার শেষে বরিশালকে ১৫০ রানের লক্ষ্য দিয়েছে নুরুল হাসান সোহানের রংপুর। রংপুরের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান আসে তামিমের ব্যাট থেকে। আর বরিশালের পক্ষে ফুলার নেন তিন উইকেট।

দু’দলের জন্যই মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে জি টসে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের জয় পেয়ে নেন বোলিং। ইনিংসের প্রথম ওভার করতে কাইল মায়ের্স ৮ রান দিলেও পরের ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনকে অ্যাকশনে এনেই অধিনায়ক তামিমের বাজিমাত।

সাইফউদ্দিন এক ওভারেই শিকার করেন রংপুরের ওপেনার শেখ মেহেদী ও সাকিবকে।

১০ রান করতেই দুই উইকেট হারিয়ে ফেলা রংপুর রাইডার্সের বিপদ আরও বাড়ে দলীয় ১৮ রানে রনি তালুকদারের বিদায়ে। বাউন্ডারিবিহীন ১২ বলের ইনিংসে ওপেনার রনি করেন কেবল ৮। দুর্দান্ত কাইল মায়ের্স নিজের তৃতীয় ওভার করতে এসে পেলেন উইকেটের দেখা। ৩ উইকেট খুইয়ে রংপুর রাইডার্স পাওয়ার প্লে’তে স্কোরবোর্ডে জমা করতে পারে কেবল ২৬ রান।

জিমি নিশামের ব্যাটে অবশ্য পরের ওভারেই পালটা আক্রমণ চালায় রংপুর। কোটার শেষ তিন বলে এক নিশামের কাছেই হ্যাটট্রিক বাউন্ডারি হজম করেন মায়ের্স।

আগের ম্যাচে ৯৭ রানের হার-না-মানা ইনিংস খেলা জিমি নিশাম আজও রংপুরকে করেছেন রক্ষা। তার ব্যাট থেকেই আসে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস। এরমাঝেই বিদায় ঘটে নিকোলাস পুরানের। ১২ বল খেলা পুরান ৩ রানের বেশি করতে পারেননি। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মোহাম্মদ নবী। কোটার শেষ ওভার করতে এসে জোড়া শিকার দখলে নেন জেমস ফুলার।

৭৭ রানে ৭ উইকেট হারানো দলকে একা হাতে টেনে ইনিংসের শেষ পর্যন্ত নিয়ে যান শামীম হোসেন পাটোয়ারী। ফিনিশিংয়ে শামীম দেখালেন দাপট। মাত্র ২০ বলে ছুঁয়েছেন পঞ্চাশ রানের মাইলফলক। এক শামীমের তাণ্ডবে দিশেহারা হয়ে ১৯তম ওভারে ওবেদ ম্যাককয় খরচ করে যান মোট ২৬ রান। তাকে অবশ্য যোগ্য সঙ্গ দেন আবু হায়দার রনি। ১৭ ওভারে ১০২ রানে থাকা রংপুর ২০ ওভার শেষে পায় ১৪৯ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১০

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১১

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১২

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৩

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৪

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৫

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

২০
X