ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দেখতে যত টাকা খরচ করতে হবে দর্শকদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফরচুন বরিশালের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা নেমেছে বিপিএলের দশম আসরের । তবে বিপিএল শেষ হলেও ক্রিকেটাঙ্গনে ব্যস্ততা কমছে না। ফাইনালের মাত্র দুই দিন পরই মাঠে নামবে জাতীয় দল। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামবে লিটন-শান্তরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী সোমমবার (৪ মার্চ) থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে। সিরিজ মাঠে গড়ানোর আগেই বিসিবি ওই ভেন্যুর টিকিটের মূল্য ঘোষণা করেছে। দর্শকরা বাঘ ও সিংহের লড়াই দেখতে পারবে সর্বনিম্ন ২০০ টাকা থেকে। এছাড়া অনান্য সব স্ট্যান্ডের মূল্যও জানিয়েছে বিসিবি ওই বিবৃতিতে।

সিলেট সর্বনিম্ন ২০০ টাকা টিকিট ধরা হয়েছে ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়া স্ট্যান্ডের। ইস্টার্ন গ্যালারি ৩০০ এবং ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০ টাকা। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট সর্বোচ্চ দেড় হাজার টাকা।

সিরিজ শুরুর আগেরদিন অর্থাৎ ৩ মার্চ থেকে টিকিট ছাড়া হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা টিকিট কাউন্টারের মূলগেট ও রিকাবিবাজারে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবে। ম্যাচের দিন ও তার আগেরদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

অনলাইনে অবশ্য শনিবার (২ মার্চ) থেকেই সিলেট ভেন্যুর টিকিট পাওয়া যাবে। দর্শকদের যা পরে সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে ম্যাচের আগের দিন সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে সিরিজটি শুরু হবে। আগামী ৪, ৬ ও ৯ মার্চ যথাক্রমে সংক্ষিপ্ত সংস্করণের তিনটি ম্যাচ হবে সিলেটে। এরপর তিনটি ওয়ানডে খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ। শেষদিকে টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গড়াবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৩

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৫

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৬

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৯

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

২০
X