কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০১:১০ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল-পিএসএল একই সময়ে হলে, বিপিএল কবে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নানা জটিলতা পার করে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত তাদের মাটিতে ভারত খেলতে রাজি না হওয়ায় বড় ধরনের জটিলতায় পরে আয়োজকরা। সবশেষ এশিয়া কাপের রাজস্ব বণ্টন নিয়েও সমস্যায় পড়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

আগামী বছর ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে। এবারও পিসিবিকে মাথায় রাখতে হচ্ছে ভারতের কথা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে এই প্রতিযোগিতার স্বত্ব চূড়ান্ত করার পর প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

তিনটি স্টেডিয়ামে বড় ধরনের সংস্কার কাজে হাত দিয়েছে পিসিবি। যদিও পাকিস্তানের হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মতামত পাওয়া যায়নি ভারতের। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), পাকিস্তানে দল পাঠাতে রাজি না হলে এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি।

আর যদি তাই হয়, তাহলে ভারতের ম্যাচ গুলোর বিকল্প ভেন্যু হতে পারে সংযুক্ত আরব আমিরাত। এমনটাই জানিয়েছে দেশটির ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকেট পাকিস্তান। সবকিছু ঠিক থাকলে আগামী ফ্রেব্রুয়ারি-মার্চে মাঠে গড়াতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। একই সময়ে হওয়ার কথা বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ।

এ সময়ে আয়োজন করা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), দক্ষিণ আফ্রিকার আইএল টি-টোয়েন্টি লিগ। ফলে অনিশ্চয়তায় পড়েছে লিগগুলোর আয়োজন নিয়ে। এদিকে বিশেষ করে জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজন হয় বিপিএল। চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে পরিবর্তন হতে পারে বিপিএলের সূচিরও।

এর আগে চলতি বছর নভেম্বর-ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশের আসবে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা। ডিসেম্বরের শেষ হবে এই সিরিজ।

আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের আর কোনো খেলা নেই। ফলে ডিসেম্বরের শেষদিকেই পর্দা উঠতে পারে বিপিএলের ১১তম আসরের।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান আসবে বাংলাদেশে। এর আগে প্রায় দেড় মাসের ফাঁকা স্লট পাচ্ছে পিসিবি। ফলে এ সময় তারা আয়োজন করতে পারে পিএসএল। যদিও এই মার্চ-এপ্রিলে মাঠে গড়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল। ফলে আইপিএলের সঙ্গে সাংঘর্ষিক হতে যাচ্ছে পিএসএল।

আগামী সপ্তাহে হবে আইসিসির সভা। সেখানে এ সব বিষয় নিয়ে কথা বলবেন পিসিবির নতুন চেয়ারম্যান মহসিন নাকভি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিতে মতামত চাওয়া হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এ ছাড়া ভারত পাকিস্তানে খেলতে রাজি না হলে বিকল্প ভেন্যু নিয়েও আলোচনা হবে আইসিসির বোর্ড সভায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

১০

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

১১

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১২

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

১৩

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

১৪

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

১৫

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১৬

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১৭

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১৮

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

২০
X