স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৩:২২ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটারদের টেস্ট খেলার আগ্রহ নিয়ে পাপনের সন্দেহ 

বাংলাদেশ টেস্ট দল নিয়ে হতাশ পাপন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ টেস্ট দল নিয়ে হতাশ পাপন। ছবি : সংগৃহীত

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বয়স কম নয়। প্রায় ২৪ বছর ধরে টেস্ট ক্রিকেটের সঙ্গে বাংলাদেশ যুক্ত থাকলেও ক্রিকেটের সবচেয়ে পুরোনো ফরম্যাটে অর্জন এখনও নগন্য। এতদিন ধরে খেলেও বাংলাদেশ টেস্ট ক্রিকেটে যে ম্যাচুরিটি নিয়ে খেলার কথা তার কোন কিছুই নেই শান্ত-লিটনদের খেলায়। যার বড় প্রমাণ সিলেটে লঙ্কানদের বিরুদ্ধে স্মরণকালের অন্যতম বড় পরাজয়।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে যেখানে জয় লক্ষ্য থাকা উচিত সেখানে উল্টো রানের হিসাবে ৩২৮ রানের বিশাল পরাজয় হয়েছে নাজমুল হোসেন শান্তদের। টাইগারদের এরকম লজ্জার হারে দেশবাসীর সঙ্গে হতাশ টাইগার ক্রিকেটের সভাপতি নাজমুল হাসান পাপনও। এমনকি বিসিবি সভাপতির কাছে মনে হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের টেস্ট খেলার কোনো আগ্রহই নেই।

মিরপুরে হোম অব ক্রিকেট খ্যাত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৬ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সমস্যা হচ্ছে হারাটা নিয়ে না, সমস্যা হচ্ছে যেভাবে তারা হেরেছে। যেভাবে তারা খেলেছে, তাদের এই মাইন্ডসেট, এটিটিউড, শট সিলেকশন এটা জঘন্য বিচ্ছিরি ছিল দেখতে। মনে হয়েছে তারা খেলতে চায় না এই ফরম্যাটটা। অথবা অন্য কোনো সমস্যা।’

তবে পাপনের মনে হয় দল যত খারাপ অবস্থাতে ছিল ঠিক অতটা খারাপ অবস্থাতেও নেই। বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী বলেন, ‘সবার কাছে যেমন লেগেছে আমার কাছেও তেমন লেগেছে ভালো লাগার কোনো কারণ নেই। আসলে এখানটায় কয়েকটা ব্যাপার আছে আমার মতামতটা বলতে পারি। প্রথম কথাটা হচ্ছে আমি এখানে হারা জেতা নিয়ে চিন্তিত না। হঠাৎ করে অন্যান্য দেশের অভিজ্ঞ খেলোয়াড়রা যখন চলে যায় নতুন একটা দল আসে তারা ৪-৫ বছর স্ট্রাগল করেই। সেদিক থেকে বলব আমাদের দলে ওরকম খারাপ অবস্থা হয়নি।’

এ ছাড়াও ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এরা কেউ বাচ্চা ছেলে না, হঠাৎ করে আজকে ওদের মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসটা বলে দিতে হবে। তারা প্রত্যেকে জানে। এই কারণে আমাদের মনটা খারাপ হয়েছে এবং সেটা নিয়েই কথা বলব। সেজন্য আজকে সবার সঙ্গে বসার জন্য এখানে আসছি।’

তবে দলে সিনিয়র ক্রিকেটাররা না থাকা এবং পেস সহায়ক উইকেটে টেস্ট খেলা নিয়ে পাপন বলেন, ‘একটা হচ্ছে তামিম সাকিব মুশফিক রিয়াদের মতো খেলোয়াড়রা নেই। ওরা এই প্রথম এরকম একটা খেলা খেলতে যাচ্ছে যেখানে কেউ নেই। দ্বিতীয়ত উইকেট আমরা টোটালি অন্য ধরনের এক উইকেটে খেলছি। এটাতে করে যারা খেলছে তাদের জন্য নতুন অভিজ্ঞতা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

১০

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

১১

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

১২

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১৩

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১৪

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১৫

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৬

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৭

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১৮

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১৯

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

২০
X