বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৩:২৯ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

সময়টা খারাপ, ঈদের পর আসছে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের ব্যাটারদের আউট করে বাংলাদেশের ক্রিকেটারদের উল্লাস। ছবি : সংগৃহীত
জিম্বাবুয়ের ব্যাটারদের আউট করে বাংলাদেশের ক্রিকেটারদের উল্লাস। ছবি : সংগৃহীত

অতীতে এমন ঘটনা অনেকবার ঘটেছে। যখনই দেশের ক্রিকেটের খারাপ সময় এসেছে, তখনই বাংলাদেশ সফরে আসে জিম্বাবুয়ে ক্রিকেট দল। অপেক্ষাকৃর্ত দূবল সেই প্রতিপক্ষকে পেয়ে বলে-ব্যাটে জ্বলে উঠেছেন ক্রিকেটাররা। ফিরে পান হারানো ছন্দ ও ফর্ম।

এবারও একই অবস্থা। বর্তমানে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের ক্রিকেটে। শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ নাস্তানাবুদ হয়েছে নাজমুল হোসেন শান্তরা। ওয়ানডে সিরিজ জিতলেও হেরেছে টি-টোয়েন্টিতে।

শান্তদের মতো হতাশ করেছে নিগার সুলতানা জ্যোতিরা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে পাত্তায় পায়নি নারী দল। মিরপুরের স্পিন কন্ডিশনে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। টানা তিন ওয়ানডেতে পার করতে পারেননি ১০০ রানের কোটা। দুই ফরম্যাট মিলিয়ে অজি নারীরা জিতেছে ৬-০ ব্যবধানে।

আবারও কঠিন সময়কে পেছনে ফেলার সুযোগ পাচ্ছে দেশের ক্রিকেট। ঈদের পর বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকা ও চট্টগ্রামে স্বাগতিকদের সঙ্গে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সিকান্দার রাজা-রায়ান বার্লরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ বাংলাদেশের। ব্যাটার ও বোলারদের ছন্দে ফেরার সুবর্ণ সুযোগ। এদিকে বিসিবির নির্বাচক প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকারি জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণশক্তির দল গঠন করা হবে।

তবে অদলবদল করে প্রায় সবাইকে খেলানো হতে পারে। ঈদের ছুটির পর ২০ এপ্রিল ক্রিকেটাররা যোগ দেবেন কন্ডিশনিং ক্যাম্পে। আর ছুটি শেষে ২২-২৩ এপ্রিল ঢাকায় ফেরার কথা বিদেশি কোচদের।

চট্টগ্রামে ৩, ৫ ও ৭ মে হবে দুদলের প্রথম তিন টি-টোয়েন্টি। ১০ ও ১২ মে মিরপুরে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। দুই দলের ২০ মুখোমুখিতে বাংলাদেশের ১৩ জয়ের বিপরীতে জিম্বাবুয়ে জিতেছে ৭ ম্যাচে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X