স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০২:৫০ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ছুটি বাড়ানোর পর আর কয় ম্যাচ খেলবেন মোস্তাফিজ?

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আইপিএলে দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে সামনেই বাংলাদেশের সিরিজ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সিরিজের জন্য বিসিবি মোস্তাফিজকে প্রথমে ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএল খেলার অনাপত্তিপত্র দিলেও পরে তার অনাপত্তিপত্রের মেয়াদ আরও একদিন বাড়ানো হয়। এতে করে বাড়তি এক ম্যাচ চেন্নাইয়ের জার্সিতে মাঠে নামতে পারবেন তিনি।

এবারের আইপিএলে দুর্দান্ত খেলছেন মোস্তাফিজ। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১০টি উইকেট তুলে নিয়েছেন টাইগারদের এই কাটার মাস্টার। আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় মোস্তাফিজের অবস্থান বর্তমানে তিন নম্বরে। তার চেয়ে বেশি উইকেট আছে শুধু যশপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহালের।

স্বাভাবিকভাবেই দুর্দান্ত বোলিং করতে থাকা মোস্তাফিজকে পুরো মৌসুমের জন্যই পেতে চাইবে ধোনির দল। তবে তাদের এই আশা পূরণ হচ্ছে না। বিসিবির দেওয়া নতুন অনাপত্তিপত্র অনুযায়ী আগামী ২ মে বাংলাদেশে ফিরতে হবে টাইগার এ পেসারকে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘মোস্তাফিজের ৩০ তারিখে ফিরে আসার কথা, ওকে আমরা ১ তারিখের ম্যাচ খেলে ফেরার অনুমতি দিয়েছি। ফিরে জিম্বাবুয়ে সিরিজ খেলবে, এরপর আর ওকে পাঠাব না।’

আগামী ২৮ এপ্রিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। ৩ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।

আসন্ন এই সিরিজে মোস্তাফিজকে প্রথম থেকেই দলের সঙ্গে চায় বিসিবি। যদিও চেন্নাইয়ের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা মোস্তাফিজকে পুরো মৌসুম আইপিএল খেলতে দেওয়ার পক্ষেও অনেকে।

দল হিসেবেও ভালো অবস্থানে রয়েছে চেন্নাই। ৬ ম্যাচের ৪টিতে জয় পেয়েছে তারা। ফলে বর্তমানে আইপিএলের পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে চেন্নাই।

বিসিবির কাছ থেকে পাওয়া ছুটি অনুযায়ী চেন্নাইয়ের হয়ে আরও ৪টি ম্যাচ খেলতে পারবেন তিনি। ১৯ ও ২৩ এপ্রিল লক্ষ্ণৌ, ২৮ এপ্রিল হায়দরাবাদ ও ১ মে পাঞ্জাবেরর বিপক্ষে ম্যাচ খেলে দেশের বিমান ধরতে হবে কাটার মাস্টারকে ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

১১

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

১২

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

১৩

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

১৪

পবিত্র আশুরা আজ

১৫

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১৬

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১৭

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৮

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৯

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

২০
X