স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১২:০৮ এএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ
টেস্ট চ্যাম্পিয়নশিপ

চ্যাম্পিয়ন হতে ভারতকে করতে হবে বিশ্বরেকর্ড

উইকেট পেয়ে অস্ট্রেলিয়ানদের উল্লাস। ছবি: আইসিসি
উইকেট পেয়ে অস্ট্রেলিয়ানদের উল্লাস। ছবি: আইসিসি

জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অপেক্ষা পঞ্চম ও শেষ দিনের রোমাঞ্চের জন্য। রোববার সেই লড়াইয়ে মাঠে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে অজিরা। তবে চ্যাম্পিয়ন হতে হলে ভারতকে করতে হবে বিশ্বরেকর্ড। জয়ের জন্য কোহলিদের ৪৪৪ রানের টার্গেট দিয়েছে প্যাট কামিন্স শিবির।

ওভালের ফাইনাল টেস্টে প্রথম ইনিংসে ৪৬৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ২৯৬ রানে অল আউট ভারত। ১৭৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৭০ রানে ইনিংস ঘোষণা করে অজিরা। ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৪৪ রানের। এত রান তাড়া করে টেস্টে জয়ের রেকর্ড নেই। টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের।

৪ উইকেটে ১২৩ রান নিয়ে শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। তার সঙ্গে ১ রান যোগ করতেই মার্নাশ ল্যাবুশেনকে হারায় তারা। খুব একটা সুবিধা করতে পারেননি ক্যামেরুন গ্রিনও। তবে দুর্দান্ত ব্যাটিং করেছেন অ্যালেক্স ক্যারি। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেও এবার অপরাজিত ছিলেন ৬৬ রানে। ক্যারিকে যোগ্য সঙ্গ দিয়েছেন স্টার্ক। তার ৫৭ বলে ৪১ রানের ইনিংস অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে।

ভারতের হয়ে ৫৮ রানে ৩ উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা। দুই ইনিংস মিলিয়ে তার নামের পাশে যোগ হয়েছে ৫ উইকেট। ম্যাচে ৫ উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজও।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শনিবার চতুর্থ দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৬৪ রান। ক্রিজে আছেন ভারতের দুই ভরসার প্রতীক রাহানে (২০) ও কোহলি (৪৪)। জিততে হলে শেষ দিনে ভারতের দরকার ২৮০ রান, অস্ট্রেলিয়ার দরকার ৭ উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X