সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০১:১৩ এএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ এএম
অনলাইন সংস্করণ

নারী বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল

নারী বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে পৌঁছান আইসিসির প্রতিনিধি দল। ছবি : কালবেলা
নারী বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে পৌঁছান আইসিসির প্রতিনিধি দল। ছবি : কালবেলা

বাংলাদেশে বসছে নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। চলতি বছরের অক্টোবরে নারীদের এ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বড় এ আয়োজনের ভেন্যুর তালিকায় রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন আইসিসির পাঁচ সদস্যের একটি দল। বিশ্বকাপকে সামনে রেখে ভেন্যুগুলো পরিদর্শনে এসেছেন তারা।

সোমবার ঢাকা স্টেডিয়াম পরিদর্শনের পর মঙ্গলবার সকাল ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা। পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন বেশ খোশমেজাজেই পরিদর্শন করলেন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সবুজ গালিচা।

আইসিসির প্রতিনিধি দলে ছিলেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং, পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পনসরশিপ বিভাগের লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার।

অন্যান্য পরিদর্শকরাও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, ড্রেসিংরুম, প্রেসবক্স, মিডিয়াবক্স থেকে শুরু করে সিলেটের পাঁচ তারকা হোটেলের সুযোগ-সুবিধাও দেখেন।

আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ভেন্যুর তালিকায় রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তাদের রুটিন পরিদর্শন এটি। সিলেটের মাঠ নিয়ে তারা সন্তুষ্ট মনে হয়েছে। মাঠ নিয়ে কোনো সমস্যা থাকলে তার লিখিত জানাবে।

বাংলাদেশ দীর্ঘ ১০ বছর পর আবারও আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে। যুক্তরাজ্যের বার্মিংহামে ২০২২ সালে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশ্বকাপের লিগ পর্বের খেলাগুলো সিলেটে এবং সেমিফাইনাল ও ফাইনাল ঢাকায় হওয়ার কথা।

১০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্টইন্ডিজ ও পাকিস্তান। অপর দল দুটি বাছাইপর্ব পেরিয়ে আসবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১০

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১১

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১২

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৩

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৪

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৫

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৬

শোকেরও ছুটি নেই

১৭

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৮

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৯

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

২০
X