স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০১:২২ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশের জন্য আইপিএল ছাড়ছেন রাজা

সিকান্দার রাজা । ছবি : সংগৃহীত
সিকান্দার রাজা । ছবি : সংগৃহীত

বর্তমানে বিশ্বের যে কোনো ক্রিকেটারের জন্য বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর আইপিএলে খেলা রীতিমতো সবচেয়ে বড় স্বপ্ন। আকর্ষণীয় এই লিগে খেললে আসে কড়ি কড়ি টাকা যা জাতীয় দলে পাওয়া সম্ভব না। তাইতো অনেক খেলোয়াড় জাতীয় দলের খেলা থাকলেও আইপিএল ছাড়তে চান না। চলমান পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজে যা বেশি দেখা গেলো। যেখানে আইপিএলের খেলা থাকায় কিউইদের মূল দলের অধিকাংশ খেলোয়াড় দলের সঙ্গে পাকিস্তান সফরে যাননি। তবে আইপিএলের খেলা থাকলেও দেশকে গুরুত্ব দেন অনেকে। এমন একজন হলেন জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন সীমিত ওভারে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তবে পাঞ্জাব কিংসের হয়ে এই আসরের সবগুলো ম্যাচ খেলতে পারবেন না তিনি। কারণ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। যেখানে দলকে নেতৃত্ব দিবেন রাজা।

জিম্বাবুয়ের এই অলরাউন্ডার সবসময়ই বলে এসেছেন তার কাছে জাতীয় দল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বের যে লিগেই খেললেও সেই সময়ে যদি জাতীয় দলের খেলা থাকে তাহলে তিনি দেশের হয়েই খেলবেন। এমনকি নাইজেরিয়ার মতো খর্ব শক্তির দলের বিপক্ষেও যদি সিরিজ থাকে, তাহলেও সেটিই বেছে নেবেন এই অলরাউন্ডার।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে তাকে পাওয়া যাবে কি না এই প্রশ্নে জিম্বাবুয়েভিত্তিক ওয়েবসাইট থ্রি-মোবডটকমকে রাজা বলেন, ‘আমি সেখানে থাকব ইনশাআল্লাহ। (বাংলাদেশ সিরিজের জন্য) আইপিএল ছাড়ছি।’

এরপর রাজা আরও বলেন, ‘আমি জিম্বাবুয়ে ক্রিকেটকে প্রতিশ্রুতি দিয়েছি, দেশের একটা সীমিত ওভারের ম্যাচও আমি মিস করব না। এর কারণে যে লিগকেই ছেড়ে যেতে হোক না কেন।’

‘জিম্বাবুয়ে যদি এখন আমাকে বলে যে তিন দিন পরই সিরিজ আছে, আর প্রতিপক্ষ নাইজেরিয়া, তাতে আমার কিছু যায়–আসে না। জিম্বাবুয়ে যদি আমাকে দলে নেয়, তাহলে আমি পিএসএল ছেড়ে যাব। যদি আইপিএলের সময় সিরিজ আসে, আমি আইপিএল ছেড়ে যাব। গ্লোবালটি-টোয়েন্টি, সিপিএল, আইএলটি-টোয়েন্টি—যে লিগই হোক না কেন।’-যোগ করেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শেরেবাংলায়। আগামী ৩ মে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ১৩

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

রাজধানীতে আজ কোথায় কী

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

১০

২ ইউনিয়নবাসীর তুমুল সংঘর্ষ

১১

তিস্তার চরে তরমুজে স্বপ্ন বুনছেন চাষিরা

১২

টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই : জোনায়েদ সাকি

১৩

যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে

১৪

শুরু হলো বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

৫ আগস্টের আগের বাংলাদেশে কেউ ফিরতে চাই না : পুতুল

১৭

০১ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৮

শুভ মাঘী পূর্ণিমা আজ

১৯

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে আপত্তিকর পোস্ট, দলের বিবৃতি

২০
X