মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৪ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘সবসময় স্বপ্ন ছিল চেন্নাইয়ের হয়ে খেলার’

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

২০১৫ সালে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে দুর্দান্ত খেলে বিশ্ব ক্রিকেটে নিজেকে পরিচিত করে তোলেন বাংলাদেশের পেস বোলার মোস্তাফিজুর রহমান। অভিষেকের পরের বছর থেকেই বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে নিয়মিত মুখ তিনি। হায়দ্রাবাদ থেকে শুরু করে মুম্বাই, রাজস্থান ও দিল্লি ঘুরে তার বর্তমান ঠিকানা এখন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।

চেন্নাইয়ের হলুদ জার্সিতে দুর্দান্ত সময় কাটছে বাংলাদেশের এই তারকা পেসারের। দলটির হয়ে ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে চেন্নাই সমর্থকদের মনেও জায়গা করে নিয়েছেন তিনি। এবার চেন্নাইয়ের মিডিয়া টিম বাংলাদেশের এই তারকাকে সমর্থকের সামনে পরিচিত করে তুলতে ফিজের একান্ত একটি সাক্ষাতকার তাদের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে। সেখানে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। সেই সঙ্গে জানালেন আইপিএলে শুরু থেকেই চেন্নাইয়ের হয়ে খেলার স্বপ্নের কথা।

চেন্নাইয়ের লায়ন্স আপ ক্লোজ অনুষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে মোস্তাফিজ জানান দলের হয়ে আগে থেকে তার খেলার স্বপ্ন দেখার কথা। ফিজ আরও জানান, আইপিএলে খেললে একজন ক্রিকেটার অনেক বেশি আত্মবিশ্বাস পায়, তবে জাতীয় দলের হয়ে বড় দলগুলোর বিপক্ষে খেলতেই তিনি বেশি অনুপ্রাণিত হন।

সাক্ষাৎকারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এই বাংলাদেশি পেসার বলেন, ‘আসলে এটা চেন্নাইয়ের হয়ে আমার প্রথমবার খেলতে আসা। ২০১৬ সালে আইপিএলে (হায়দ্রাবাদে) আমার অভিষেক হয়, তবে আমার স্বপ্ন ছিল চেন্নাইয়ের হয়ে খেলার। তাই যখন নিলামের পর চেন্নাই টিম ম্যানেজমেন্টের কল আসে, এরপর থেকে সারারাত আর ঘুম আসতেছিল না। একরকম উত্তেজনা কাজ করছিল। কিন্তু পরদিন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ছিল, তাই ঘণ্টাখানেকের মতো ঘুমাই, এরপর থেকে শুধু মেসেজ আসতেছিল। রাত দেড়টার মতো বাজে তখন, সবাই আমাকে অভিনন্দন জানাতে থাকে।’

এ ছাড়াও চেন্নাই দলের অভ্যন্তরীন বন্ধন সম্পর্কেও কথা বলেন তিনি। জানালেন ধোনি-ব্রাভোদের সঙ্গে কি কথা হয় তার। মোস্তাফিজ বলেন, ‘এখানকার সবাই খুব আন্তরিক, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের। প্রথম দিন থেকেই মানিয়ে নিতে আমার কোন সমস্যা হয়নি। জাতীয় দলে আমার যেমন সবার সঙ্গে বন্ধুত্ব, তেমনি এখানেও শুরু থেকেই আমার অস্বস্তি লাগেনি। এখানে বড় ভূমিকা ছিল মাহি (মহেন্দ্র সিং ধোনি) ভাইয়ের, ডিজে ব্রাভো (চেন্নাইয়ের বোলিং কোচ) এবং অন্যান্য কোচিং স্টাফের। ডেথ ওভারে ফিল্ডিং সেট-আপ থেকে শুরু করে ছোট ছোট কিছু বিষয় জানায়, সেগুলো আমার ডেথ ওভারের বোলিংয়ে খুব ভালো কাজে লাগে।’

ফিজ আরও ধোনির সাথে কি কথা হয় সে সম্পর্কেও বলেন, ‘মাহি ভাইয়ের সঙ্গে বেশিরভাগ সময় বোলিং নিয়েই কথা হয়, তবে যা হয় মাঠেই। এর বাইরে তেমন কথা হয় না। মাহি ভাই এসেই বলেন যে এটা (কৌশল) করলে ভালো হয়।’

এছাড়াও আইপিএলে খেলার প্রশংসা করেন তিনি। তিনি বলেন, একজন ক্রিকেটার আইপিএলের মতো আসরে খেললে অনেক আত্মবিশ্বাস পায়, পুরো টুর্নামেন্টে আন্তর্জাতিক সব তারকা ক্রিকেটাররা থাকে। এখানে যদি আমি সফল হই, যেকোনো জায়গায় সফল হওয়াটা সহজ হবে আমার জন্য।’

তবে জাতীয় দলের হয়ে খেলা যে ফিজের কাছে বাড়তি মর্যাদার সেটি জানাতেও ভুললেন না। ফিজ বলেন ‘যখন আমি বাংলাদেশের হয়ে খেলি তখন বাড়তি প্রেরণা কাজ করে। আর বিশেষ করে যখন ভারত, পাকিস্তানসহ অন্য বড় দলের সঙ্গে খেলি, যেখানে হাইলাইটস হয় বেশি, সবমিলিয়ে বড় দলের সঙ্গে খেলতে সবসময় ভালো লাগে। এসব ম্যাচে দর্শক থাকে অনেক বেশি।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X