স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৪:২৮ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে জ্যোতিরা

টসের দৃশ্য। ছবি : সংগৃহীত
টসের দৃশ্য। ছবি : সংগৃহীত

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে মার্চ মাসে সফর করে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবার অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ সফরে এসেছে নারী ক্রিকেটের আরেক শক্তিশালী দেশ ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে সিলেটে বাংলাদেশ ও ভারত দুই দলই।

এর আগে গত মাসেই অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবি হয়েছিল নিগার সুলতানা জ্যোতির দলের। এবার তাই শক্তিশালী ভারতের বিপক্ষে ভালো কিছু করার ইচ্ছে টাইগ্রেসদের। সেই লক্ষ্যে ঘরের ম্যাচে প্রথম ম্যাচেই ভালো কিছুর স্বপ্ন দেখছে সুলতানা-জ্যোতিরা।

রোববার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। স্থানীয় সময় বিকাল ৪টায় ম্যাচটি শুরু হয়েছে।

ভারতের বিপক্ষে এদিন মাঠে নামার আগে আলোচনায় ছিল তীব্র দাবদাহ। তবে ম্যাচের আগের দিন শনিবার (২৭ এপ্রিল) সিলেটে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। ২ পেসার এবং ৩ স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, ঝর্ণা আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), ফাহিমা খাতুন, রাবেয়া খান, সোবাহানা মোস্তারি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, মারুফা আক্তার, ফারিহা তৃষ্ণা।

ভারত একাদশ : হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সজীবন, রিচা ঘোষ, পূজা ভাস্ত্রকার, রেণুকা সিং ঠাকুর, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১০

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১১

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১২

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৩

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৪

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৫

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৬

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৭

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৮

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৯

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

২০
X