স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৩:২৫ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলে রানবন্যায় স্পিনারদের দোষ দেখছেন মুরালিধরন

মুত্তিয়া মুরালিধরন। ছবি : সংগৃহীত
মুত্তিয়া মুরালিধরন। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের প্রতিটি ম্যাচেই বড় রান সংগ্রহ একেবারে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০ ওভারের খেলায় ২০০ রান করলেই আগে যেখানে দলগুলো খুশি থাকত সেখানে আইপিএলের কারণে ২০০ রানকেই মনে হচ্ছে খুবই সামান্য। ম্যাচগুলোতে আগে ব্যাটিং করে ২৫০ রান না করলে দর্শকরাও ভরসা পাচ্ছে না। আইপিএলের এই আসরেই সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়সহ আরও রেকর্ড হয়েছে। এইসব রেকর্ডই এবারের আসরে বোলারদের বাজে অবস্থার কথা ইঙ্গিত করে।

আইপিএলে এরকম রানবন্যার কারণ হিসেবে বোলারদের দোষের চেয়ে পিচ ও ইমপ্যাক্ট প্লেয়ারদের দোষ বিশেষজ্ঞরা দেখলেও এই দলে নেই কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিকের চোখে আইপিএলে এবার ব্যাটারদের এরকম রান উৎসবের জন্য দায় বোলারদের, বিশেষ করে স্পিনারদের সব দোষ দিচ্ছেন এই কিংবদন্তি।

এবারের আইপিএলে মুরালিধরন যুক্ত আছেন সানরাইজার্স হায়দ্রাবাদে। দলটির কোচের ভূমিকায় থাকায় সামনে থেকেই তার দলের ব্যাটারদের বোলারদের নাভিশ্বাস তোলা দেখেছেন।

মুরালিধরন আইপিএলে রান বন্যা নিয়ে বলেন, ‘ভারতে এ মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেশির ভাগ স্পিনারই বল ঘোরানোর চেষ্টা করছে না। আমার কাছে বল ঘোরানোটাই প্রধান মাপকাঠি। কিছুটা জোরে বল করছে, কিন্তু ঘোরাচ্ছে না। বল সুইং করাতে দেখা যাচ্ছে না।’

আসলে ব্যাটাররা অনুশীলনে সোজা সব বল খেলে অভ্যস্ত। তাই বল না ঘোরালে তাদের মাথায় বল হিট করার চিন্তাটাই বেশি থাকবে বলে ধারনা মুরালিধরনের।

তিনি এ সম্পর্কে বলেন ‘আপনি যদি অনুশীলন দেখে থাকেন, তাহলে বুঝবেন ব্যাটাররা সব থ্রো ডাউন বলে হিটিংয়ের অনুশীলন করে। তাই ম্যাচেও যখন সোজা বল আসে, পেশিশক্তি ব্যবহারের চিন্তা আসে। কারণ, এর সঙ্গে ওরা (অনুশীলনেই) অভ্যস্ত হয়ে পড়েছে। ওরা প্রতিদিন ১০০টির বেশি বলে পাওয়ার হিটিংয়ের অনুশীলন করে।'

মুরালির মতে স্পিনাররা বল ঘোরালে ব্যাটসম্যানরা ভেবে চিন্তে খেলবে। ‘কিন্তু স্পিনাররা যদি বল ঘোরাত বা সুইং করতে পারত, তাহলে ব্যাটসম্যানদের মাথায় সেটি থাকত। স্পিনারদের বল ঘোরানো শিখতে হবে। তাহলে আরও ভালো করার সুযোগ থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১১

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১২

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৩

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৪

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১৫

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১৬

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১৯

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০
X