স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা জটিলতায় আয়ারল্যান্ড যাওয়া হচ্ছে না আমিরের

মোহাম্মদ আমির। ছবি : সংগৃহীত
মোহাম্মদ আমির। ছবি : সংগৃহীত

একপ্রকার অভিমান করেই ২০২০ সালে আন্তর্জাাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন পাকিস্তানের পেস বোলিং তারকা মোহাম্মদ আমির। সেই অবসরের সাড়ে ৪ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন এই পেসার । তার প্রত্যাবর্তনটা অবশ্য খুব যে মন্দ হয়েছে তা নয়। তবে এবার আরেক সমস্যায় পড়েছেন এই পেসার।

জুনের ২ তারিখ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। সেই দলে রাখা হয়েছে মোহাম্মদ আমিরকেও। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ভিসা জটিলতায় পাকিস্তান দলের অন্য সবাই আয়ারল্যান্ডের বিমানে চড়লেও ৩২ বছর বয়সী এই পেসারের চড়া হয়নি। সিরিজটি তিনি আদৌ খেলতে পারবে কি না তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আগামী ১০ মে আইরিশদের বিপক্ষে মেন ইন গ্রিনদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সিরিজটি খেলার উদ্দেশ্যে ইতোমধ্যে দেশ ছেড়েছেন বাবর আজমরা। তবে মোহাম্মদ আমিরের যাওয়া হয়নি। যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা হলেও এখন পর্যন্ত আয়ারল্যান্ডের ভিসা এই ক্রিকেটার পাননি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি অবশ্য দলের অন্য সবার সঙ্গে আমিরের ভিসার আবেদনও করা হয়েছিল। সফরের আগের দিন অন্যরা ভিসা পেয়ে গেলেও পাননি আমির। সাধারণত আইসিসির সফরে সফররত দলের ক্রিকেটারদের ভিসা নিশ্চিত করার দায়িত্ব আয়োজক বোর্ডকে দেওয়া হয়। তাই আইরিশ বোর্ডের সঙ্গে ভিসা ইস্যুর সমাধানের জন্য ইতোমধ্যে যোগাযোগ করেছে পাকিস্তান।

আসন্ন এই সিরিজের আগে একই ঝামেলায় পড়েছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফও। তবে শেষ পর্যন্ত ভিসা নিশ্চিত হয়ে যাওয়ায় দলের সঙ্গেই আয়ারল্যান্ডের উদ্দেশে উড়াল দিতে পেরেছেন তিনি। দুইদিন পরেই সিরিজ শুরু। আমিরের ভিসা কবে নাগাদ পাওয়া যাবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তাই এই সিরিজে তারকা পেসারকে পাওয়ার বিষয়ে সংশয় দেখা গেছে।

এদিকে, আয়ারল্যান্ডে সংক্ষিপ্ত ট্যুর শেষে ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। ২২ মে থেকে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাবররা। এই দুই সিরিজ থেকেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড (১৫ সদস্য) দিবে পিসিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

গাজায় বেঁচে থাকার লড়াই করছে অপরিণত নবজাতকরা

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

১০

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

১২

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৩

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

১৫

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

১৬

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১৮

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১৯

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

২০
X