মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৭:০৯ এএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

তাসকিন-ফিজের আঘাতের পরেও ভালো শুরু লঙ্কানদের

প্রথম আঘাতের পর তাসকিনের উল্লাস। ছবি : সংগৃহীত
প্রথম আঘাতের পর তাসকিনের উল্লাস। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের দামামা বেজেছে সপ্তাহখানেক আগেই, তবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হলো সবার শেষে। সেটিও আবার সাম্প্রতিক সময়ের বড় প্রতিপক্ষ লঙ্কানদের বিরুদ্ধে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের শুরুটা ভালো হয়েছে টাইগারদের। নিজের প্রথম ওভারেই আঘাত হেনেছেন তাসকিন।

শনিবার (৮ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে বাংলাদেশ প্রথম পাওয়ার প্লেতে ঠিকই উইকেটের দেখা পেয়েছে। নিজের প্রথম ওভারেই উইকেট এনে দিয়েছেন তাসকিন।

বর্তমানে বাংলাদেশের সেরা বোলারদের একজন হিসেবে ধরা হয় তাসকিন আহমেদকে। ঢাকার এই পেসারের সাম্প্রতিক ইনজুরি চিন্তায় ফেলে দিয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। তবে বিশ্বকাপের আগে ঠিকই ফিট হয়ে ফিরেছেন তিনি। আর ফিরেই নিজের প্রথম ওভারেই ফিরিয়েছেন লঙ্কান ওপেনার কুশাল মেন্ডিসকে।

ম্যাচের শুরুর দুই ওভার দেখেশুনেই শুরু করে লঙ্কান দুই ওপেনার। তবে তাসকিনের করা তৃতীয় ওভারে হাত খুলে খেলতে শুরু করেন কুশাল মেন্ডিস। প্রথম দুই বলেই চার মেরে তাসকিনকে স্বাগত জানান তিনি। তবে ম্যাচের তৃতীয় বলেই শান্তর দলকে উইকেট এনে দেন তাসকিন। বোল্ড করে ফেরান কুশালকে।

কুশাল ৮ বলে ১০ রান করে ফিরলেও আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা হাত খুলে খেলতে থাকেন। সাকিব আল হাসানের করা ম্যাচের পঞ্চম ওভারে তিনি মারেন চারটি চার।

এরপর পাওয়ার প্লের শেষ ওভার করতে আসেন মোস্তাফিজ। বোলিংয়ে এসে প্রথম বলেই আঘাত হানেন তিনি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মাথা ব্যাথার কারণ কামিন্দুকে ফেরান ৪ রানে। ম্যাচের ৭ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ২ উইকেটে ৬০ রান। ক্রিজে আছেন নিশাঙ্কা (৩৬*) ও ডি সিলভা (৭*)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১০

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১১

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১২

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৩

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৪

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৫

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৬

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৭

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৮

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৯

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

২০
X