স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৬:১২ পিএম
আপডেট : ১০ জুন ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

শরীফুলের ইনজুরি নিয়ে হাথুরুসিংহের সুখবর

ফিরে আসার সন্নিকটে শরিফুল (ডানে)। ছবি : সংগৃহীত
ফিরে আসার সন্নিকটে শরিফুল (ডানে)। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা পেসারদের একজন শরীফুল ইসলাম। বাংলাদেশের বোলিং আক্রমণের অনেক পরিকল্পনাই সাজানো হয় তাকে ঘিরে। তবে টাইগারদের এই পেসার বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে আঘাত পান যা তার বিশ্বকাপ খেলা শঙ্কায় ফেলে দেয়।

তবে ইনজুরিতে পড়া এই পেসারকে বিশ্বকাপ দল থেকে বাদ না দিয়ে টিম ম্যানেজমেন্ট সময় নিয়েছিল। প্রথম ম্যাচে স্বভাবতই শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া যায়নি তাকে। তবে খুশির খবর হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন এই বাঁহাতি পেসার।

সোমবার (১০ জুন) বিশ্বকাপের গ্রুপ ‘ডি’ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামছে টাইগাররা। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের আগে শরিফুলকে নিয়ে সুখবর দিয়েছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানিয়েছেন ফিট হয়ে উঠছেন এই পেসার।

বাংলাদেশ দল ম্যাচের আগে নিউইয়র্কের ক্যানটিলিগ পার্কে অনুশীলন করেছে। সেই অনুশীলনে ছিলেন শরীফুল। বাঁ হাতি এই পেসারকে হাতে ব্যান্ডেজ ছাড়াই অনুশীলন করতে দেখা গেছে।

শরীফুলের অনুশীলনের ছবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ফেসবুকেও দিয়েছে। বিসিবির ফেসবুক পেজে শেয়ার করে লেখা হয়েছে, ‘মাত্র এক সপ্তাহ আগে বোলিংয়ে হাতে আহত হওয়া শরীফুল ইসলাম পূর্ণ অনুশীলনে ফিরেছেন।’

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে শরীফুলকে দ্রুত দলে ফিরে পাওয়া নিয়ে আশার কথা শুনিয়েছেন হাথুরুসিংহে। তিনি বলেন ‘শরীফুল বোলিং করেছে। আজকে সে অনেকটাই ফিট। যদিও আরও বাকি আছে। তবে আমি আশা করছি আজকের পর থেকে সে সিলেকশনের জন্য এভেইলাভেল হবে।’

কোচের কথাতেই ইঙ্গিত, দক্ষিণ আফ্রিকার না ফিরতে পারলেও গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে শরীফুলকে খেলাতে পারে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের পরের দুই ম্যাচ যথাক্রমে ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ও ১৭ জুন নেপালের বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

১০

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

১১

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

১২

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

১৩

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

১৪

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

১৫

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

১৬

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

১৭

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৮

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

১৯

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X