স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৮:১০ পিএম
আপডেট : ১২ জুন ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বোলিংয়ে ভারত

দুই দেশের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত
দুই দেশের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমতো সারপ্রাইজ প্যাকেজ হিসেবে আবির্ভাব হয়েছে যুক্তরাষ্ট্রের। ক্রিকেটে একেবারে নতুন এই দেশটি তাদের ভয়ডরহীন খেলা দিয়ে মন জয় করে নিয়েছে ক্রিকেট ভক্তদের। এবার তাদের সামনে ক্রিকেটের অন্যতম বড় নাম ভারত। নিউইয়র্কে কিছুক্ষণের মধ্যে শুরু হওয়া সেই ম্যাচে আগে বোলিং করবে রোহিতরা।

বুধবার (১২ জুন) নিউইয়র্কে লো স্কোরিংয়ের জন্য ইতিমধ্যে বিখ্যাত হয়ে যাওয়া নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া ম্যাচে যে জিতবে সেই দলই সুপার এইটে পা রাখবে। তাই দুই দলের কাছেই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ।

এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি কথা হয়েছে নিউইয়র্কের ড্রপইন পিচ নিয়ে। আজই শেষ ম্যাচ এই মাঠেই অনুষ্ঠিত হবে। এরপর ধ্বংস করে ফেলা হবে এই স্টেডিয়াম৷ নিউইয়র্কের শেষ ম্যাচটি তাই অনেক দিক দিয়েই বিশেষ।

বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রকে সেভাবে গোণায় ধরেনি কেউ। তবে পাকিস্তানকে হারিয়ে ঠিকই নতুন করে নিজেদের চিনিয়েছে তারা ।

নাসাউ কাউন্টির ড্রপইন পিচে অঘটন ঘটাতেই চাইবে তারা। ব্যাটিং ও বোলিং দুই ডিপার্টমেন্টেই বিপজ্জ্বনক খেলোয়াড় আছে যুক্তরাষ্ট্রের।

আজকের ম্যাচটা অবশ্য যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন খেলোয়াড়ের জন্য নিজেদের মাতৃভূমির বিপক্ষে খেলার অনূভুতি। তবে নিজের দেশের জন্য ঠিকই জয় চাইবে তারা।

ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্র পাচ্ছে না তাদের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলকে। হালকা ইনজুরি থাকায় তাকে বিশ্রাম দেয়া হয়েছে। তার বদলে এই ম্যাচে খেলছেন শায়ান জাহাঙ্গীর।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশভ পন্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।

যুক্তরাষ্ট্র একাদশ: স্টিভেন টেইলর, শায়ান জাহাঙ্গীর, আন্দ্রেস গাউস (উইকেটকিপার), অ্যারন জোন্স (অধিনায়ক), নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, শ্যাডলি ফন শ্চ্যালওয়াক, জাসদীপ সিং, সুরব নেত্রাভালকার ও আলি খান

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১০

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১১

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১২

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৩

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৪

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১৫

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১৬

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৭

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৮

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৯

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

২০
X