স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৯:৩১ এএম
আপডেট : ২১ জুন ২০২৪, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

হেড-ওয়ার্নার ঝড়ে জয়ের পথে অজিরা

হেড-ওয়ার্নারে জয়ের পথে অজিরা। ছবি : সংগৃহীত
হেড-ওয়ার্নারে জয়ের পথে অজিরা। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪০ কখনোই লড়াইয়ের মতো স্কোর না। বিশেষ করে প্রতিপক্ষ যখন হয় অস্ট্রেলিয়ার মতো হার্ড হিটার দল। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১৪১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু পেয়েছে অস্ট্রেলিয়া। অজিদের উড়ন্ত শুরুর পর অবশ্য বেরসিকের মতো হানা দিয়েছে বৃষ্টি। তবে ম্যাচের ৫ ওভার পেরিয়ে যাওয়ায় ফলাফল আসতে বাঁধা নেই আর।

১৪১ রানের টার্গেটে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার প্রথম দুই ওভার সতর্ক শুরু করেন। মাত্র ১০ রান আসে সেই দুই ওভার থেকে। তবে তৃতীয় ওভার থেকে হাত খুলে খেলা শুরু করেন দুই ব্যাটারই। এর মধ্যে মোস্তাফিজ ও তাসকিনের করা দুই ওভার থেকেই আসে ২৮ রান। ৬.২ ওভারেই অজিদের রান হয়ে যায় ৬৪।

তবে অজিদের রান ৬৪ হওয়ার পর হানা দেয় বৃষ্টি। বৃষ্টি আসার আগ পর্যন্ত হেড করেছেন ৩১ ও ওয়ার্নার ৩২ রান। বৃষ্টি আইনে অবশ্য অনেক এগিয়ে অজিরা। যেখানে এই সময় তাদের রান থাকতে হতো ৩৫ সেখানে বর্তমানে তারা এগিয়ে আছে ২৯ রানে।

বৃষ্টি বাধায় ৩০ মিনিটের মতো নষ্ট হওয়ার পর আবার শুরু হয়েছে খেলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোজিনহাকে নিয়ে ব্রাজিলের দুই ক্লাবের টানাটানি

কুষ্টিয়ায় শাওন ও মাহিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ভাড়া বাসায় যুবককে গলা কেটে হত্যা

যে কারণে ‘জুলাই পদযাত্রা’ করতে গোপালগঞ্জ যাচ্ছে না এনসিপি

সৌদি আরবে জমি কেনার সুযোগ

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

ফুলবাড়ীর সাঁওতালপল্লিতে নরওয়ের রাষ্ট্রদূত

খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম যশোরের বাচ্চু রহমান

বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে

১০

অ্যাটর্নি জেনারেলকে হুমকি, ৪ ডেপুটিকে শোকজ

১১

২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২

কয়েক মাসের মধ্যেই চালু হতে পারে কমোডিটি এক্সচেঞ্জ

১৩

টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন

১৪

সরকারি গাছ কাটা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন কারাগারে

১৫

ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে দুই ‘শত্রুর’ দ্বৈরথে কে এগিয়ে?

১৬

নিরাপত্তা কৌশল যেন জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, প্রধানমন্ত্রীর আহ্বান

১৭

নারী ও তার স্বামীকে প্রকাশ্যে লাঠিপেটা করলেন ইউপি চেয়ারম্যান

১৮

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, উঠে যাচ্ছে কার্পেটিং

১৯

১৬ জুলাই কি সরকারি ছুটি?

২০
X