ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৬:৪০ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘বিশ্বাস রাখেন আমাদের ওপর’, ভক্তদের উদ্দেশে তাসকিন

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভালো কাটেনি বাংলাদেশের। ৭ ম্যাচের তিনটিতে জিতলেও থেকে গেছে আফসোস। বিশেষ করে সেমিতে খেলার সহজ সুযোগ পেয়েও সেটা হাতছাড়া করেছিল নাজমুল হোসেন শান্তর দল।

সাফল্যের বিচারে নিজেদের সেরা বিশ্বকাপ খেললেও ভক্ত-সমর্থকদের মন ভরাতে পারেননি তাসকিন আহমেদরা। তারপরও তাদের ওপর বিশ্বাস রাখার আহবান জানিয়েছেন বাংলাদেশ দলের এই সহ-অধিনায়ক। ভবিষ্যতে ভালো কিছু করার প্রত্যাশার কথা শুনিয়েছেন তিনি।

দেশে ফেরার পর শুক্রবার (২৮ জুন) সকালে বিমানবন্দরে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটাই বলেছেন তিনি। টি-টোয়েন্টিতে উন্নতি হচ্ছে জানিয়ে তাসকিন বলেন, ‘ধীরে ধীরে উন্নতি হচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটে তো আমদের শুরু থেকেই পরিসংখ্যান ভালো ছিল না। আগের থেকে উন্নতি তো হচ্ছে।’

নেতিবাচকের মাঝেও ভালো কিছু করার বিশ্বাসের কথা বলেছেন তাসকিন, ‘খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না। এমনিতেও মাইনাসেই আছি আমরা। প্লাসে আসার সর্বোচ্চ চেষ্টা করছি, করেই যাব। আপনারা হতাশ হচ্ছেন, স্বাভাবিক। আবার আমরাও আপনাদের ভালো জয় উপহার দেব। বিশ্বাস রাখেন আমাদের ওপর। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।’

একই সঙ্গে দলের ভালো বিষয়গুলোও তুলে ধরেছেন অভিজ্ঞ এই পেসার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X