স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৭:০৮ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এবার ক্লাবের মালিক হতে যাচ্ছেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

কদিন আগেই বেশ ঘটা করে নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে এসেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। মাত্র পঁচিশ বছর বয়সেই বিশ্বকাপ থেকে শুরু, ফুটবলে যা যা অর্জন করেছেন এমবাপ্পে তা হয়তো অনেক ফুটবলারের সারা জীবনের স্বপ্ন। এবার এই বয়সেই ক্লাবের মালিক হতে যাচ্ছেন এমবাপ্পে। খবর লা প্যারেসিয়ানের।

ফ্রান্সের ক্লাব ফুটবলে দ্বিতীয় স্তরের দল কায়েন। দুই কোটি ইউরোর বিনিময়ে এই ক্লাব কিনতে যাচ্ছেন ফরাসি স্ট্রাইকার। পুরো মালিকানা না পেলেও এই অর্থের বিনিময়ে ৮০ শতাংশের বেশি শেয়ারের মালিক হতে পারবেন এমবাপ্পে।

গেল মৌসুমে লিগ ২-তে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে ছিল কায়েন। ফ্রান্সের তারকা এনগোলো কন্তে এই ক্লাবে ২০১৩ সালে যোগ দিয়েছিলেন। এবারের ইউরোতে দুর্দান্ত খেলা কন্তে এই ক্লাবে দুই মৌসুমে খেলেছেন ৭৫টি ম্যাচ। সেখানে তার গোল ছিল চারটি।

কায়েন প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালে। অবশ্য মালিক হতে যাওয়া এই ক্লাবেই খেলতে পারতেন এমবাপ্পে নিজেও। তবে ২০১৩ সালে তিনি কায়েনে যোগ না দিয়ে যোগ দেন মোনাকোর একাডেমিতে। সেখানেই খেলেন ২০১৭ সাল পর্যন্ত।

এমবাপ্পে অবশ্য এখন খেলবেন বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে। নানা নাটকের পর অবশেষে নিজের স্বপ্নের ক্লাব রিয়ালে যোগ দিয়ে শেষ করেছেন সব আয়োজন। এবার অপেক্ষা কবে রিয়ালের জার্সিতে মাঠে নামবেন এমবাপ্পে।

বলা হচ্ছে উয়েফা সুপার কাপের ম্যাচ দিয়ে রিয়ালের হয়ে প্রথমবার মাঠে নামবেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা এমবাপ্পে। যদি এই ম্যাচে তাকে দেখা না যায় তাহলে অপেক্ষা করতে হবে লা লিগা মৌসুম শুরু হওয়া পর্যন্ত। রিয়াল ২০২৪-২৫ মৌসুম শুরু করবে মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৮ আগস্ট হবে সেই ম্যাচ। তাহলে সে ম্যাচেই হয়তো এমবাপ্পেকে দেখা যাবে রিয়ালের জার্সিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১০

যুবদল নেতা বহিষ্কার

১১

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১২

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৩

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৪

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৫

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৬

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৭

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৮

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৯

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

২০
X