বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৩:১২ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বাফুফে নির্বাচনের তোড়জোড় শুরু, বুধবার থেকে মনোনয়নপত্র সংগ্রহ

বাফুফে ভবন। ছবি : সংগৃহীত
বাফুফে ভবন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল প্রত্যাশিত নির্বাচন আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার (৭ অক্টোবর) বাফুফে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বাফুফে ভবনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৯ অক্টোবর থেকে, সেদিন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র সংগ্রহ চলবে ৯, ১০ এবং ১২ অক্টোবর, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

সভাপতি পদে মনোনয়নপত্রের মূল্য ১ লাখ টাকা, সিনিয়র সহসভাপতি পদে ৭৫ হাজার টাকা, সহসভাপতি পদে ৫০ হাজার টাকা এবং সদস্য পদে মনোনয়নপত্রের মূল্য ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ১১ অক্টোবর সরকারি ছুটি থাকায় ওইদিন কোনো নির্বাচনী কার্যক্রম হবে না।

মনোনয়নপত্র দাখিল করতে হবে ১৪ ও ১৫ অক্টোবরের মধ্যে। এরপর ১৬ অক্টোবর বিকেলে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাইবাছাই করবে। কোনো আপত্তি থাকলে ১৭ অক্টোবর ৫০ হাজার টাকা ফি দিয়ে আপিল করা যাবে, যা পরের দিন শুনানি হবে নির্বাচনী আপিল কমিশনে।

প্রার্থীরা ১৯ অক্টোবর সারা দিন এবং ২০ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। সেদিন বিকেলেই চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

২৬ অক্টোবর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাফুফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে, এরপর শুরু হবে ভোট গণনা। নির্বাচনে সভাপতি, সিনিয়র সহসভাপতি, চার সহসভাপতি এবং ১৫ নির্বাহী সদস্যের পদে নির্বাচন হবে, যেখানে ভোটার সংখ্যা ১৩৩ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X