স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১১:৫৪ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ১২:০৮ এএম
অনলাইন সংস্করণ

সিদ্ধান্ত মেসির হাতে, বার্সায় ফেরা নিয়ে জাভি

লিওনেল মেসি ও বার্সা কোচ জাবি হার্নান্দেজ
লিওনেল মেসি ও বার্সা কোচ জাবি হার্নান্দেজ

বিপুল অর্থের প্রস্তাব দেওয়া সৌদি ক্লাব আল হিলালকে অপেক্ষায় রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে কি শৈশবের ক্লাব বার্সেলোনায় ফিরছেন এই ফুটবল জাদুকর। এ প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে সবাই। এরই মধ্যে মেসির এজেন্ট বাবা হোর্হে মেসি ও বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার মধ্যে আলোচনার খবরও বেরিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকেই কোনো ঘোষণা আসেনি। তবে বার্সা কোচ ও মেসির সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজ বলছেন, বার্সায় ফেরার বিষয়টি আসলে মেসির সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি ও বার্সা কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত আলোচনা অব্যাহত থাকায় শিগগিরই সিদ্ধান্ত আসবে বলে আশাবাদী জাভি।

বার্সেলোনা দল প্রাক-মৌসুমের খেলায় অংশ নিতে বর্তমানে জাপানে অবস্থা করছে। সেখানে সাবেক বার্সা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার ভিসেল কোবেকে ২-০ গোলে পরাজিত করে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাভি সাংবাদিকদের এ কথা জানান।

সোমবার বার্সা সভাপতি লাপোর্তা ও মেসির বাবার আলোচনার পর মেসির বার্সায় ফেরার সম্ভাবনা আরও সুস্পষ্ট হয়েছে। জাভি বলছেন, বার্সার প্রতি মেসির যে আবেগ সে কারণেই তিনি ফিরবেন। তিনি জানান, লা লিগার কঠোর আর্থিক নিয়ন্ত্রণের বিষয়টি মেনে চুক্তির কাছাকাছি এগিয়ে যাচ্ছে বার্সেলোনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১০

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১১

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১২

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৪

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৫

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৬

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

১৭

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

১৮

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

২০
X