স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ভুটানের বিপক্ষে কি দেখা যাবে হামজা-ফাহামিদুলকে?

অনুশীলনে হামজা। ছবি : সংগৃহীত
অনুশীলনে হামজা। ছবি : সংগৃহীত

আগামীকাল বুধবার (০৪ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে ভুটানের ফিফা প্রীতি ম্যাচ। তবে ম্যাচের আগের দিন আলোচনার কেন্দ্রবিন্দু একেবারেই অন্য জায়গায়—দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও ফাহামিদুল ইসলামকে নিয়ে।

আজ মঙ্গলবার (০৩ জুন) বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দুই ফুটবলারকে ঘিরে ছিল প্রবল কৌতূহল। ইংল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী এবং ইতালিপ্রবাসী ১৮ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম—এই দুজনের দলে থাকা ও মাঠে নামা নিয়ে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে ঘিরে ছিল সাংবাদিকদের প্রশ্নের ঝড়।

হামজার খেলা নিয়ে সরাসরি কিছু না বললেও, কোচ কাবরেরা বলেন, ‘সে অ্যাভেইলেবল।’ অর্থাৎ ফিটনেস ও প্রস্তুতির দিক থেকে দলে রাখার মতো অবস্থায় আছেন এই মিডফিল্ডার। তবে মূল একাদশে থাকবেন কিনা—তা এখনো নিশ্চিত নয়।

অন্যদিকে ফাহামিদুলের ব্যাপারে কিছুটা খোলামেলা কথা বলেন কোচ, ‘কিছু ম্যাচ টাইম আমি তাকে দিতে চাই। আপনারা কাল সেটা দেখতে পারবেন।’ অর্থাৎ সম্ভাবনা প্রবল যে জাতীয় দলের জার্সিতে কালই অভিষেক হতে যাচ্ছে এই তরুণ ফরোয়ার্ডের।

হামজা ইতোমধ্যে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক সেরেছেন, তবে দেশের মাটিতে এটি হবে তার প্রথম ম্যাচ। বিপরীতে ফাহামিদুলের জন্য এটি হতে যাচ্ছে তার স্বপ্নপূরণের মুহূর্ত—জাতীয় দলে প্রথমবারের মতো মাঠে নামা।

কোচ কাবরেরা সংবাদ সম্মেলন শেষে যখন সরাসরি প্রশ্নের মুখোমুখি হন, ‘কাল হামজা কি খেলছেন?’, তিনি হেসে মাথা নাড়ান—একটি স্পষ্ট ইঙ্গিত, যা আশাবাদী করে তুলেছে সমর্থকদের। আর ফাহামিদুলের বিষয়ে আবারও জানিয়ে দিলেন, ‘হ্যাঁ, কিছু সময় ওকে দেখা যাবে।’

তবে চূড়ান্ত একাদশের বিষয়ে কাবরেরা জানিয়েছেন, সব সিদ্ধান্ত নেওয়া হবে আজ রাতের শেষ অনুশীলনের পারফরম্যান্স দেখে। বাফুফে ভবন থেকে সংবাদ সম্মেলন শেষ করেই কোচ চলে যান স্টেডিয়ামে অনুশীলন পর্যবেক্ষণে।

শেষ পর্যন্ত তারা মাঠে নামেন কি না—তা দেখা যাবে কাল। তবে আজকের সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট, বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার পথে এই দুই প্রবাসী ফুটবলারকেই ঘিরে রয়েছে আশা, সম্ভাবনা আর উন্মাদনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১০

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১১

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১২

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৩

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৪

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৫

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৬

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৮

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৯

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

২০
X