স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ফিফার ছাড়পত্র পেলেন কিউবা, তবে সিঙ্গাপুর ম্যাচে থাকছেন না

কিউবা মিচেল। ছবি : সংগৃহীত
কিউবা মিচেল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের জাতীয় ফুটবল দলে কিউবা মিচেলের অন্তর্ভুক্তি নিয়ে আশা জাগলেও, শেষ পর্যন্ত সিঙ্গাপুর ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। ফিফার কাছ থেকে ছাড়পত্র মিললেও সময়সীমা পার হয়ে যাওয়ায় তাকে নিবন্ধন করা যায়নি সিঙ্গাপুর ম্যাচের জন্য—ফলে ১০ জুনের গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলবেন না, বাফুফে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দেশের একটি গণমাধ্যম।

ইংল্যান্ডে বেড়ে ওঠা কিউবা মিচেল মূলত সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলছেন। পৈতৃক শিকড়ে জ্যামাইকান হলেও মাতৃসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পথেই জাতীয় দলে খেলার সুযোগ তৈরি হয় তার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সেখান থেকেই তার হয়ে ফিফায় ছাড়পত্রের জন্য আবেদন করে।

সেই আবেদন অনুমোদন হয়ে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কিউবার হাতে পৌঁছায় ফিফার অনুমতি। অথচ, সিঙ্গাপুর ম্যাচের জন্য খেলোয়াড় তালিকা জমা দেওয়ার সময়সীমা ছিল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত। মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানেই হাতছাড়া হয় সিঙ্গাপুর ম্যাচে তার অংশগ্রহণের সুযোগ।

এর আগে কিউবা পাসপোর্টের জন্য আবেদন করেন এবং ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ও ক্লাব সান্ডারল্যান্ড থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নেন। এরপরই দ্রুত ফিফায় নথি পাঠানো হয়। কিন্তু সময়সীমার বাধা জয় করা সম্ভব হয়নি।

জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা যদিও কিউবার প্রতিভা নিয়ে আশাবাদী, তবু সতর্কতাও রাখছেন। দল ঘোষণার সময় তিনি বলেন, ‘কিউবা একজন সম্ভাবনাময় খেলোয়াড়, তবে তরুণদের নিয়ে আমাদের ধৈর্য ধরতে হয়, তাদের ধীরে ধীরে প্রস্তুত করতে হয়।’

বাংলাদেশ দল এখন প্রস্তুতি নিচ্ছে ১০ জুনের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য, যেখানে প্রতিপক্ষ সিঙ্গাপুর। এর আগে আজ ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজরা। যদিও কিউবার অভিষেক এখনই হচ্ছে না, তবে ভবিষ্যতে তাকে জাতীয় দলে দেখা যাওয়া সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১০

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১১

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১২

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১৩

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১৪

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১৫

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১৬

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১৭

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৮

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৯

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

২০
X