স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৫:৩১ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুর ম্যাচের আগে তিনজনকে বাদ দিলেন ক্যাবরেরা

অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

সন্ধ্যায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ লড়াই- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর। তার আগে বড় এক চমকই দিলেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেই ২৬ জনের প্রাথমিক দল থেকে ছাঁটাই করলেন তিন ফুটবলারকে।

দলীয় সূত্রের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানিয়েছে, ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার ঈসা ফয়সাল, ফরোয়ার্ড মো. ইব্রাহীম এবং মিডফিল্ডার মজিবুর রহমান জনি। বিশেষ করে ঈসাকে না রাখাটা অনেকের কাছেই বিস্ময়ের মতো। জাতীয় দলের নিয়মিত ডিফেন্ডার হিসেবে পরিচিত এই ফুটবলার ভুটানের বিপক্ষেও মাঠে নামার সুযোগ পাননি। এবার চূড়ান্ত দলেও জায়গা হলো না তার।

ক্যাবরেরার পছন্দের খেলোয়াড় হিসেবে পরিচিত জনিকেও স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রশ্ন তুলেছে ফুটবল মহলে। মিডফিল্ডে সামিত সোমের অন্তর্ভুক্তি, হামজা চৌধুরীর ফর্ম এবং জামাল ভূঁইয়ার অভিজ্ঞতা- সব মিলিয়ে মাঝমাঠে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় হয়তো সুযোগ হয়নি জনির।

আর ফরোয়ার্ড ইব্রাহীমের ছিটকে যাওয়া আক্রমণভাগে রাকিব হোসেনের ওপর আস্থা বাড়িয়ে দেয়। ফাহমিদুল ইসলাম, শাহ কাজেম ও ফয়সাল আহমেদ ফাহিমের মধ্য থেকে যারা উইংয়ে খেলবেন, তাদের ঘিরেই সাজবে আজকের আক্রমণভাগ।

আজকের ম্যাচে কোচ এখনো একাদশ ঘোষণা না করলেও ফর্মেশন ও খেলোয়াড় নির্বাচনে চমক থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না। ভারতের বিপক্ষে ড্র করে টুর্নামেন্টে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে জিতলে গ্রুপসেরা হওয়ার সুযোগ জাগবে। তাই একাদশ নির্বাচন ও কৌশল নির্ধারণে কাবরেরা যে ঝুঁকি নিতে দ্বিধা করছেন না, তার প্রমাণ মিলছে ঈসা-জনি-ইব্রাহীমের বাদ পড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আজ স্বর্ণের বাজারদর

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১০

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

১১

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

এক মাস আগে লিবিয়ায় আলমগীরকে হত্যা করে সন্ত্রাসীরা

১৩

উচ্ছেদ অভিযান চসিকের, দখল অভিযান হকারের

১৪

দুপুরের মধ্যে দেশের ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১৫

অ্যাপাচি হেলিকপ্টার ইস্যুতে জবাব দিল ইরান

১৬

ইতিহাসের এই দিনে

১৭

অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

১৮

কৃষক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

২০
X