ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আফিদাদের সাফ অনূর্ধ্ব-২০ মিশন

ট্রফির সাথে চার দলের অধিনায়ক।  ছবি : সংগৃহীত
ট্রফির সাথে চার দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত

ভারত নেই, খেলছে না পাকিস্তানও। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ চার জাতির লড়াইয়ে পরিণত হয়েছে। আগামীকাল শুক্রবার (১১ জুলাই) ঢাকায় শুরু হতে যাওয়া আসরে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার কোচ-অফিসিয়ালরা একবাক্যে বাংলাদেশকে ফেভারিট মানছেন।

ফেভারিট মানার কারণও আছে। সম্প্রতি এএফসি নারী সাফ চ্যাম্পিয়নশিপ বাছাই পরীক্ষায় পাস করে ফেরা দলের একাধিক সদস্য আছেন বয়সভিত্তিক এ দলে। জাতীয় দলের অধিনায়ক আফিদা খন্দকার অনূর্ধ্ব-২০ দলের নেতৃত্বে থাকছেন।

তা ছাড়া বাংলাদেশ খেলবে স্বাগতিক সুবিধা নিয়ে। তিন অতিথি দলের মধ্যে নেপাল ছাড়া বাকি দুই দলের কোচ-অফিসিয়ালরা তো লড়াইয়ের বার্তাও দিতে পারলেন না!

আসর শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক আফিদা খন্দকার বলছিলেন, ‘আমরা এশিয়া কাপ খেলব, এজন্য সাফকে ছোট করে দেখার কিছু নেই। আমরা দক্ষিণ এশিয়ান হিসেবে সাফ খেলব।’

বাংলাদেশ আফিদা খন্দকার-স্বপ্না রানীর মতো জাতীয় দলের গুরুত্বপূর্ণ কিছু সদস্য নিয়ে এ আসর খেললেও নেপাল হাঁটছে ভিন্ন পথে। সিনিয়র জাতীয় দলের কোনো সদস্য নেই ঢাকায় আসা স্কোয়াডে। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশ কোচ পিটার বাটলার বলছিলেন, ‘অন্য দল সিনিয়র খেলোয়াড় নিয়েছে কি নেয়নি, এটা তাদের ব্যাপার। আমরা নিজেদের দলের উন্নতির প্রয়োজনে নিয়েছি।’

আসরে অংশগ্রহণকারী চার দেশ ডাবল লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে খেলবে। এ লড়াই শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বুসন্ধরা কিংস অ্যারেনায়। গত আসর (অনূর্ধ্ব-১৯ পর্যায়ে) ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত শিরোপা নির্ধারণী ম্যাচ ১-১ সমতায় শেষ হয়। টাইব্রেকার চলাকালে ম্যাচ কমিশনারের এক সিদ্ধান্তে ম্যাচে জটিলতা সৃষ্টি হয়। বিতর্ক এবং দীর্ঘক্ষণ অপেক্ষার পর দুই দেশকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

কাল উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দিনের আরেক ম্যাচে ভুটান খেলবে নেপালের বিপক্ষে। ম্যাচের আগে শ্রীলঙ্কার কোচ শ্রীনাথা কুমারা বলেছেন, ‘সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক খেলার সামর্থ্য নেই। আমাদের দলের অনেক খেলোয়াড় অ-১৮ বয়সী। অভিজ্ঞতার জন্যই আমাদের এই টুর্নামেন্টে খেলতে আসা।’

আসর শুরুর আগে নেপালের কোচ প্রসাদ গুরুং বলছিলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হতে চাই। বাংলাদেশ অবশ্যই কঠিন প্রতিপক্ষ, তারপরও আমরা আশাবাদী। এবার ঘাসের মাঠে খেলা হচ্ছে, বিগত সময়ে বাংলাদেশের আসরগুলোর খেলা টার্ফে অনুষ্ঠিত হয়েছিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X