মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১০:২৪ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

বার্সায় কোন জার্সি নম্বর বেছে নেবেন রাশফোর্ড?

মার্কাস রাশফোর্ড। ছবি : সংগৃহীত
মার্কাস রাশফোর্ড। ছবি : সংগৃহীত

মার্কাস রাশফোর্ডের বার্সেলোনা অধ্যায় শুরু হতে চলেছে নতুন আশার আলো নিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এক মৌসুমের ধারে স্প্যানিশ জায়ান্টদের শিবিরে যোগ দিচ্ছেন ইংলিশ ফরোয়ার্ড। রোববার (২০ জুলাই) বার্সেলোনায় পৌঁছেছেন তিনি এবং সোমবার মেডিকেল পরীক্ষা শেষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পরিচিত হবেন ‘কিউল’ সমর্থকদের কাছে।

রাশফোর্ডের বার্সা যাত্রার আগেই শুরু হয়েছে আরেকটি আলোচনার ঝড়—তিনি কোন নম্বরের জার্সি পরবেন?

বার্সার উঠতি বিস্ময় লামিনে ইয়ামাল সম্প্রতি আনসু ফাতির কাছ থেকে ১০ নম্বর জার্সি গ্রহণ করেছেন, ফলে তার পুরোনো ১৯ নম্বর এখন খালি। এই ১৯ নম্বর রাশফোর্ডের জন্য বিশেষ, কারণ ম্যান ইউতে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত তিনিও এই নম্বরেই খেলেছেন।

তবে আরেকটি বিকল্প হলো কিংবদন্তি থিয়েরি অঁরির ১৪ নম্বর জার্সি। অঁরি ছিলেন রাশফোর্ডের ছেলেবেলার আদর্শ। ফলে সেই আবেগ থেকেও ১৪ নম্বরটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে তার কাছে।

তৃতীয় অপশন হলো ২২ নম্বর, যা সর্বশেষ পরেছিলেন ইলকাই গুনদোগান। এখন সেটিও রাশফোর্ডের জন্য খালি।

জার্সি নম্বরের বাইরেও আলোচনায় এসেছে রাশফোর্ডের বার্সেলোনা যাত্রার আর্থিক দিক। জানা গেছে, তিনি ২৫ শতাংশ বেতন কমিয়ে দিয়েছেন কাতালান ক্লাবের হয়ে খেলার স্বপ্নপূরণের জন্য। চুক্তিতে রয়েছে €৩০ মিলিয়ন ইউরোতে (প্রায় ৩৫ মিলিয়ন ডলার) স্থায়ীভাবে কেনার অপশনও।

প্রথমদিকে অ্যাস্টন ভিলায় ছয় মাসের ধারে থাকলেও ইউনাইটেডে ফেরার পর কোচ রুবেন আমোরিম তাকে স্কোয়াডের বাইরে রাখেন। জানুয়ারি থেকেই বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন রাশফোর্ড। শেষ পর্যন্ত তা বাস্তব রূপ পেল।

রাশফোর্ড এখন নতুন এক আক্রমণভাগে নিজের জায়গা খুঁজবেন, যেখানে লামিন ইয়ামাল, রাফিনিয়া, লেভানডভস্কি, ফেরান তোরেস ও দানি ওলমোর মতো তারকারা রয়েছেন। হ্যান্সি ফ্লিক চান, এশিয়া ট্যুরে (জাপান ও দক্ষিণ কোরিয়া) দলের সঙ্গে থাকুন রাশফোর্ড—যাতে দ্রুত মানিয়ে নেওয়ার সুযোগ পান।

বার্সা সমর্থকদের জন্য এটি যেমন এক উত্তেজনাময় অধ্যায়, তেমনি রাশফোর্ডের জন্যও এটি ক্যারিয়ার পুনর্গঠনের এক সুবর্ণ সুযোগ।

রাশফোর্ডের জার্সির পেছনে কোন নম্বর থাকবে—১৯, ১৪ নাকি ২২? উত্তর মিলবে শিগগিরই, তবে বার্সেলোনায় তার যাত্রা যে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X