স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০২:৩৭ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে এমএলএসে শাস্তির মুখে মেসি

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমের সবচেয়ে কাঙ্ক্ষিত ইভেন্ট ছিল অল-স্টার গেম। কিন্তু এই বিশেষ ম্যাচে দেখা যায়নি ফুটবল বিশ্বের সবচেয়ে বড় নামগুলোর একটিকে—লিওনেল মেসি। টেক্সাসের অস্টিনে আয়োজিত অল-স্টার ম্যাচে মেক্সিকান লিগের সেরাদের মুখোমুখি হয়েছিল এমএলএসের সেরা খেলোয়াড়রা। কিন্তু সবার অপেক্ষার প্রহর ফুরিয়ে যায় মেসির না আসায়। সিদ্ধান্তটা নিজেই নিয়েছেন ‘লা পুলগা’—এবং তার ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।

ইন্টার মায়ামির হয়ে টানা ৯টি পূর্ণ ম্যাচ খেলার পর বিশ্রামের প্রয়োজনই হয়তো বড় কারণ। মাত্র ৩৪ দিনের মধ্যে এই ম্যাচগুলো খেলেছেন মেসি, সবকটিই তীব্র গরমের মধ্যে। সোমবার ও মঙ্গলবার অল-স্টার দলের দুটি অনুশীলনেও উপস্থিত ছিলেন না তিনি। শুরুতে তার না-খেলার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও শেষ পর্যন্ত জানা যায়, তিনি এবং তার ক্লাব সতীর্থ জর্দি আলবা দুজনই অল-স্টার ম্যাচে অংশ নিচ্ছেন না।

শাস্তির মুখোমুখি মেসি?

এমএলএস নিয়ম অনুযায়ী, অল-স্টার গেমে অংশ না নিলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে। তবে যদি তার অনুপস্থিতি ইনজুরি বা যৌক্তিক কারণে ঘটে, তাহলে সে শাস্তি থেকে রেহাই মিলতেও পারে। এ মুহূর্তে তাই মেসির পরবর্তী ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইন্টার মায়ামি আগামী শনিবার ঘরের মাঠে খেলবে সিনসিনাটির বিপক্ষে।

অল-স্টার গেমে এখনো দেখা হয়নি মেসিকে

মজার ব্যাপার হলো, এমএলএসে পা রাখার পর এখনো কোনো অল-স্টার গেমেই অংশ নিতে পারেননি মেসি। ২০২৩ সালে লিগে আসার সময় অল-স্টার ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। আর ২০২৪ সালে তিনি ছিলেন কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে খেলতে ব্যস্ত।

মেসির অনুপস্থিতিতে অল-স্টার ম্যাচে এমএলএস দলের নেতৃত্ব দেন ব্রাজিলিয়ান তারকা এভান্ডার। তবে তাতে দর্শকের হতাশা কাটেনি। কারণ স্টেডিয়ামে যারা ভিড় করেছিলেন, তাদের অনেকেই ছিলেন মেসির এক ঝলক দেখার আশায়।

এখন দেখার বিষয়—মেসির এই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্তকে এমএলএস কতটা সহজভাবে নেয়। ইনজুরির কারণ হিসেবে তিনি যদি রিপোর্ট জমা দিতে না পারেন, তাহলে অল-স্টার ম্যাচের অনুপস্থিতির খেসারত হিসেবে তাকে মাঠের বাইরে কাটাতে হতে পারে শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচটিও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X