স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইলে ব্রাজিল-জাপান ম্যাচ দেখবেন যেভাবে

বিকেলে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ‍ছবি : সংগৃহীত
বিকেলে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ‍ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে এশিয়া সফরে নেমেছে সেলেসাওরা। সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় জয়ের পর মঙ্গলবার (১৪ অক্টোবর) জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। বিকেল ৪টা ৩০ মিনিটে জাপানের আজিনোমোটো স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

ব্রাজিল দলের হয়ে কার্লো আনচেলত্তি আবারও মাঠে নামাতে পারেন ম্যাথিউস কুনহাকে। তবে এবার ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডকে রাখা হতে পারে রিচার্লিসনের ঠিক পেছনে। মধ্যমাঠে ব্রুনো গুইমারেস ও ক্যাসেমিরো গড়ে তুলতে পারেন দারুণ জুটি। অন্যদিকে, রক্ষণভাগে গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস ও এডার মিলিতাও একসঙ্গে খেলার সম্ভাবনা প্রবল, যারা শেষ পাঁচ ম্যাচে মাত্র একবার গোল হজম করেছেন।

কার্লো আনচেলত্তির অধীনে এবারের এশিয়া সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে টোকিওতে ফুরফুরে মেজাজে পা রাখে ব্রাজিল। সবশেষ দুই ম্যাচে একাধিক গোল করে আক্রমণভাগের ধার ফিরে পাওয়ার ইঙ্গিত দিচ্ছে সেলেসাওরা।

ইতালিয়ান কোচের অধীনে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে চারটি ক্লিন শিট ধরে রেখেছে ব্রাজিল। এর মধ্যে চার ম্যাচের তিনটিতে জয় এবং একটিতে হারের মুখ দেখেছে তারা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আনচেলত্তির দায়িত্ব পালন শুরুর এই ধারা নিঃসন্দেহে ইতিবাচক।

ব্রাজিল-জাপান ম্যাচটি বাংলাদেশের কোনো টিভি-চ্যানেল সরাসরি সম্প্রচার না করলেও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ রয়েছে। এ ছাড়া মোবাইলে আনঅফিশিয়াল একাধিক আ্যপস রয়েছে যেগুলোর মাধ্যমেও দুই দলের লড়াইটি উপভোগ করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X