স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশিত হলো আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনির আত্মজীবনী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির জীবনকাহিনি নিয়ে প্রকাশিত হলো নতুন বই—‘স্কালোনি: অফিসিয়াল বায়োগ্রাফি’। খ্যাতিমান লেখক দিয়েগো বোরিনস্কির লেখা এই গ্রন্থে উঠে এসেছে কোচিং জীবন ছাড়াও তার খেলোয়াড়ি ক্যারিয়ারের নানা অজানা অধ্যায়।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আত্মজীবনীর খবর দেন স্কালোনি। বইটি বর্তমানে আর্জেন্টিনার সব বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। দাম রাখা হয়েছে প্রায় ২৮ হাজার আর্জেন্টাইন পেসো (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৩১৫ টাকা)।

বোরিনস্কি বইটিতে সংকলন করেছেন স্কালোনিকে ঘিরে ১০০টি অজানা গল্প। এর মধ্যে রয়েছে তার শৈশবের ফুটবল যাত্রা, ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলার দিনগুলো এবং প্রায় হঠাৎ করেই আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হয়ে ওঠার গল্প।

লেখক এ বইয়ের জন্য সাক্ষাৎকার নিয়েছেন ৪০ জনেরও বেশি মানুষকে—যাদের মধ্যে ছিলেন স্কালোনি নিজে, পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু, সাবেক সতীর্থ, জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। এমনকি তিনি গিয়েছিলেন স্কালোনির জন্মস্থান পুজাতোতেও, যেন কোচের শিকড়ের গল্প ফুটিয়ে তোলা যায়।

স্কালোনি ১৯৯৪ সালে নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক করেন। পরে খেলেছেন এস্তুদিয়ান্তেস, ডেপার্তিভো লা করুনা, ওয়েস্ট হ্যাম, রাসিং সান্তান্দার, লাৎসিও, মায়োর্কা এবং আতালান্তায়। ২০১৩ সালে আতালান্তাতেই শেষ হয় তার খেলোয়াড়ি ক্যারিয়ার। এরপর শুরু হয় নতুন অধ্যায়—কোচিং। যার পরিণতিতে আর্জেন্টিনাকে এনে দেন বহু কাঙ্ক্ষিত বিশ্বকাপ।

বোরিনস্কি আর্জেন্টাইন ফুটবলে জীবনীগ্রন্থ লেখার জন্য পরিচিত। এর আগে তিনি মাতিয়াস আলমেইদা, আন্দ্রেস দালেসান্দ্রো এবং মার্সেলো গালার্দোর ওপরও অনুমোদিত জীবনী লিখেছেন।

‘স্কালোনি: অফিসিয়াল বায়োগ্রাফি’ তাই শুধু একজন কোচের গল্প নয়, বরং একজন সাধারণ ছেলেকে বিশ্বকাপজয়ী কাণ্ডারিতে পরিণত হওয়ার যাত্রাপথের দলিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X