স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মোহামেডানকে উড়িয়ে চ্যালেঞ্জ কাপের শিরোপা বসুন্ধরার

শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। ‍ছবি : সংগৃহীত
শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। ‍ছবি : সংগৃহীত

কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়িয়েছে ২০২৫-২৬ ফুটবল মৌসুম। চ্যালেঞ্জ কাপের ফাইনালে মোহামেডানকে ৪-১ গোলে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা নিজেদের করে নিয়েছে বসুন্ধরা কিংস।

ম্যাচের শুরুতেই লিড পেয়ে যায় বসুন্ধরা। ৭ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোল করে দলকে এগিয়ে নেন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মোহামেডানকে সমতায় ফেরান উজবেকিস্তানের মুজাফফরভ।

প্রথমার্ধেই হলুদ কার্ড দেখেছিলেন কিংসের সোহেল রানা। ৬৩ মিনিটে মাঝমাঠে মিনহাজুল রাকিবকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন তিনি। ১০ জনের দলে পরিণত হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিলো কিংসের কাছেই।

একজন কম খেলোয়াড় নিয়ে মোহামেডানের ওপর চড়াও হতে থাকে কিংস। ৬৬ মিনিটে ডরিয়েলটনের হেড মোহামেডানের গোলরক্ষক সুজন ফিরিয়ে দিলেও পরের আক্রমণ থেকে ঠিকই ব্যবধান বাড়িয়ে নেন কিংসের আরেক ব্রাজিলিয়ান রাফায়েল।

ম্যাচের ৭৪ মিনিটে ডরিয়েলটনের বাড়ানো বলে গোল করেন এমানুয়েল সানডে। ৮৬ মিনিটে ডরিয়েলটন নিজেদের দ্বিতীয় গোল করলে কিংস এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। শেষ পর্যন্ত গোল আর বাড়েনি। মোহামেডানকে ৪-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের শিরোপা ঘরে নেয় কিংস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X