স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

রোনালদোর জোড়া গোলে রিয়াদকে উড়িয়ে দিল আল নাসর

ক্রিশ্চিয়ানো রোনালদো। ‍ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ‍ছবি : সংগৃহীত

সৌদি প্রো লিগের মঞ্চে দুর্দান্ত এক জয় পেল আল নাসর। পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্সের জোড়া গোলে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে আল নাসর ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল রিয়াদকে।

ম্যাচের মাত্র ছয় মিনিটেই এগিয়ে যায় আল নাসর। বাঁ দিক দিয়ে দৌড়ে উঠে কিংসলে কোমান দারুণ এক নিচু ক্রস বাড়ান। আর ফেলিক্স ঠান্ডা মাথায় বল জালে পাঠান। প্রথম গোল হজম করার পর নিজেদের ভুলে আবারও বিপদে পড়ে রিয়াদ। বল কেড়ে নিয়ে কোমান দুরন্ত গতিতে এগিয়ে গিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল পাঠান জালে। ২-০ গোলে এগিয়ে যায় আল নাসর।

দ্বিতীয় গোলের ৩ মিনিট পরই রোনালদো গোল করেন। দ্বিতীয়ার্ধের আক্রমণ অব্যাহত রাখে আল নাসর। ম্যাচের ৪৮ মিনিটে রোনালদো আলতো একটি পাস বাড়ান বক্সের ভেতর। ফেলিক্স নিখুঁত নিয়ন্ত্রণে নিয়ে বল জালে পাঠান।

৬২ মিনিটে রিয়াদের পক্ষে হেডে একমাত্র গোলটি করেন মামাদু সিলা। ৭৬ মিনিটে কোমানের পাস থেকে আবারও গোল করেন রোনালদো। তিনি এখন লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। প্রথম ম্যাচে আল-তাইওয়ানের বিপক্ষেও একটি গোল করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X