স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

গোল করতে পারেননি মেসি, জিততে পারেনি মায়ামিও

গোলের দেখা পাননি মেসি। ‍ছবি : সংগৃহীত
গোলের দেখা পাননি মেসি। ‍ছবি : সংগৃহীত

টানা তিন ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। গোল করাতেও সাহায্য করেছিলেন। তবে মেসির নিষ্প্রভ দিনেই হোঁচট খেয়েছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকার গোল না পাওয়ার রাতে জয়রথ থামল ইন্টার মায়ামিরও। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে টরন্টো এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মায়ামি।

আগের তিন ম্যাচে মেসি একাই করেছিলেন পাঁচ গোল। এ ম্যাচেও বেশ দারুণ কিছু সুযোগ তৈরি করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পাননি। এ ম্যাচে গোল না পেলেও ২৩ ম্যাচে ২৪ গোল নিয়ে এখনো এমএলএসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন মেসি।

ম্যাচের ১২তম মিনিটে মেসির পাস পেয়ে ডি-বক্স লাইন থেকে শট নিয়েছিলেন বালতাসার রদ্রিগেজ। তবে সেটি ঠেকিয়ে দেন শন জনসন। ২৯তম মিনিটে বক্স থেকে মেসি দুর্দান্ত শট নিয়েছিলেন। তবে সেটি প্রতিহত করে দেন টরন্টো গোলরক্ষক। অনেক চেষ্টার পর প্রথমার্ধের যোগ করা সময়ে গিয়ে গোলের দেখা পায় মায়ামি। বাঁপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সের উদ্দেশে ক্রস নেন জর্দি আলবা। গোলমুখে বল পেয়ে হেডে জাল খুঁজে নেন তাদেও আয়েন্দে।

বিরতির পর লড়াইয়ে ফিরতে খুব বেশি সময় নেয়নি টরন্টো। ৬০তম মিনিটে মায়ামির থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠে তারা। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় চেষ্টায় লরিয়ার পাস ছয় গজ দূরত্বে ফাঁকা পেয়ে আলতো ছোঁয়ায় জালে জড়ান দর্দে মিহাইলোভিচ, আর তাতেই সমতায় ফেরে টরন্টো। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এ ড্রয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচে ১৬ জয়, ৮ ড্র ও ৬ হারে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে আছে মায়ামি। মায়ামির ওপরে থাকা তিন দলই অবশ্য তাদের চেয়ে বেশি ম্যাচ খেলেছে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৩২ ম্যাচে ৬৩। আর ১২ নম্বরে থাকা টরন্টোর পয়েন্ট ৩১ ম্যাচে ২৮।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X