স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

স্কোয়াড ঘোষণার পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

দল থেকে ছিটকে গেছেন মেসির সতীর্থ আলমাদা। ‍ছবি : সংগৃহীত
দল থেকে ছিটকে গেছেন মেসির সতীর্থ আলমাদা। ‍ছবি : সংগৃহীত

অক্টোবরের আন্তর্জাতিক বিরতিকে সামনে রেখে চমক রেখে দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে যুক্তরাষ্ট্র সফরের জন্য দল ঘোষণা করেন তিনি। তবে স্কোয়াড ঘোষণার পর বড় দুঃসংবাদই পেয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ছিটকে গেছেন দলটির অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার।

জানা গেছে, আসন্ন দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড থিয়াগো আলমাদা। লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর মুখোমুখি হয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। এই ম্যাচে খেলতে পারেননি আলমাদা। কোচ দিয়েগো সিমিওনে জানান, ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন আলমাদা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার মতো আলমাদা এখনো উপযুক্ত নন। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ৫ সেপ্টেম্বর খেলেছিলেন ২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। ধারণা করা হচ্ছে, চলতি মাসের শেষদিকে পুরোপুরি ফিট হবেন আলমাদা।

উল্লেখ্য, আলমাদার পরিবর্তে এখন পর্যন্ত নতুন কাউকে স্কোয়াডে ডাকেনি আর্জেন্টিনার কোচ।

আর্জেন্টিনা স্কোয়াড (ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে, ১০ ও ১৩ অক্টোবর)

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যমবেসেস

ডিফেন্ডার : গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস টাগলিয়াফিকো

মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেজ, নিকোলাস পাজ, জিওভানি লো চেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার,

ফরোয়ার্ড : জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গঞ্জালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, লিওনেল মেসি, হোসে ম্যানুয়েল লোপেস, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১০

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১২

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৩

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৪

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৫

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৬

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৭

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৮

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৯

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

২০
X