স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভিনিসিয়ুস জুনিয়রের বাড়িতে অগ্নিকাণ্ড

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে মাদ্রিদের উপকণ্ঠ লা মোরালেজা এলাকার বিলাসবহুল বাড়িটিতে এ দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানায়, বাড়িটির বেসমেন্টে থাকা সাওনার (sauna) ভেতর বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগে সাওনার ‘ফলস সিলিং’-এ, যা দ্রুত পুড়ে যায় এবং তাতে দুটি তলা জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় ভিনিসিয়ুস বাড়িতে ছিলেন না। সকাল ১১টার দিকে জরুরি নম্বর ১১২-এ কল আসার পর মাদ্রিদ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ধোঁয়ায় ভরা কক্ষগুলো বায়ু চলাচলের উপযোগী করে তোলে। দুপুর নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়।

অগ্নিকাণ্ডের কারণ হিসেবে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটিকেই দায়ী করছে। বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্তের কাজও চলছে।

এদিকে, দুর্ঘটনার সময় ভিনিসিয়ুস ছিলেন দক্ষিণ কোরিয়ায়, ব্রাজিল জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে খেলবে।

অগ্নিকাণ্ডের খবর শুনে রিয়াল মাদ্রিদের সতীর্থ ও ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন যে, কোনো প্রাণহানি ঘটেনি। তবে এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, কতটা অপ্রত্যাশিত বিপদ লুকিয়ে থাকে ঘরের ভেতরেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১১

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১২

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৩

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৪

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৫

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৬

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৭

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৮

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৯

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

২০
X