বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার জুড বেলিংহ্যাম

জুড বেলিংহ্যাম। ‍ছবি : সংগৃহীত
জুড বেলিংহ্যাম। ‍ছবি : সংগৃহীত

চোট কাটিয়ে ফিরে এখনো চেনা ছন্দে ফিরতে পারেননি জুড বেলিংহ্যাম। গত মৌসুমে এই ইংলিশ ফুটবলার ছিলেন দারুণ ছন্দে। তারই স্বীকৃতিস্বরূপ ২০২৪-২৫ মৌসুমের ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মিডফিল্ডার বেলিংহ্যাম।

ফুটবল সমর্থকদের ভোটে রিয়াল মাদ্রিদ তারকা বেলিংহ্যামের সেরা হওয়ার কথা নিশ্চিত করেছে ইংল্যান্ড ফুটবল। আর্সেনালের মিডফিল্ডার ডেকলান রাইস দ্বিতীয় ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন তৃতীয় হয়েছেন।

বিবেচিত সময়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আট ম্যাচ খেলে বেলিংহ্যাম গোল করেন একটি। অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির অধীনে ইউরোপের দ্বিতীয় সারি থেকে নেশন্স লিগের শীর্ষ সারিতে ফেরে ইংল্যান্ড। এরপর টমাস টুখেলের কোচিংয়ে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করে তারা। এখন পর্যন্ত বাছাইপর্বে পাঁচ ম্যাচের সবকটিতেই জিতেছে ইংলিশরা।

২২ বছর বয়সী বেলিংহ্যাম ইংল্যান্ডের বাইরের কোনো ক্লাবে খেলে এই পুরস্কার জেতা মাত্র দ্বিতীয় ফুটবলার। এর আগে ২০০৬ সালে বায়ার্ন মিউনিখে খেলার সময় ওয়েন হারগ্রিভস প্রথম এমন কীর্তি গড়েছিলেন।

গত জুলাইয়ে কাঁধে অস্ত্রোপচার করান বেলিংহ্যাম। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে সম্প্রতি রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে ফিরেছেন তিনি। এর আগে, গত বছর এই পুরস্কার জিতেছিলেন কোল পালমার। তারও আগে পরপর দুই বছর ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন বুকায়ো সাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X