স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

লেভানডভস্কির হ্যাটট্রিকে বার্সার জয়, হোঁচট খেল রিয়াল

গোল উদযাপনে লেভানদোভস্কি । ছবি: সংগৃহীত
গোল উদযাপনে লেভানদোভস্কি । ছবি: সংগৃহীত

রবার্ট লেভানডভস্কির দুর্দান্ত হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে ৪-২ গোলে হারিয়ে লা লিগার শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। অন্যদিকে, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ রায়ো ভায়োকানোর মাঠে গোলশূন্য ড্র করেছে। এমবাপ্পে-ভিনিসিয়ুস-বেলিংহামরা দারুণ কিছু আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি।

রোববার রাতে বালাইদোস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বার্সার দারুণ জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র তিন পয়েন্টে। ম্যাচের ১০ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন পোলিশ তারকা লেভানডভস্কি। তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরের মিনিটেই দ্রুত পাল্টা আক্রমণে গোল করে সমতায় ফেরান সেল্টা ডিফেন্ডার সার্জিও কারেইরা।

৩৭তম মিনিটে মার্কাস রাশফোর্ডের দারুণ থ্রু-পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে আবারও গোল করেন লেভানডভস্কি। বার্সাকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবারও আঘাত হানে সেল্টা ভিগো। ৪৩তম মিনিটে বোর্জা ইগলেসিয়াসের গোল ম্যাচে আবারও সমতা ফিরিয়ে আনে (২-২)।

প্রথমার্ধের ইনজুরি টাইমে মাঠ মাতান কিশোর প্রতিভা লামিনে ইয়ামাল। বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত শটে বল জালে জড়ায়। তার মৌসুমের চতুর্থ গোল এটি, আর বার্সা আবারও এগিয়ে যায় ৩-২ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমলেও ৭৩তম মিনিটে আবারও হাজির হন সেই লেভানডভস্কি। রাশফোর্ডের পাস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, নিশ্চিত করেন বার্সেলোনার ৪-২ ব্যবধানের জয়।

এদিকে, চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে হারের পর নতুন করে জয়ের ছন্দে ফেরার আশায় মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শহরের প্রতিবেশী ক্লাব রায়ো ভায়োকানোর মাঠে গিয়ে তাদের ভাগ্যে জুটল কেবলই হতাশা। গোলশূন্য ড্রয়ে পয়েন্ট হারিয়েছে তারা। ম্যাচ শেষে রিয়াল কোচ জানালেন, প্রতিপক্ষ দারুণ ফুটবল খেলায় গোল পাওয়া কঠিন ছিল তাদের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১০

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১১

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১২

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৩

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৪

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৫

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৬

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৮

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৯

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

২০
X