দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা কারাগারে

ফেনীতে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ছবি : কালবেলা
ফেনীতে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ছবি : কালবেলা

ফেনীতে যুবদল নেতা ইঞ্জিনিয়ার এনায়েত উল্লাহ সোহেল হত্যাচেষ্টা মামলায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ মো. সিরাজুদ্দৌলা কুতুবী তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কারাগারে পাঠানো নেতারা হলেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুর রহমান রতন, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল হাসেম বাহাদুর এবং জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি জামশেদুর রহমান ফটিক।

ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম তিন নেতাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দাগনভূঞায় বিএনপির বিজয় র‌্যালিতে বহিষ্কৃত ছাত্রদল নেতা ফটিকের নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালায়। এতে বিএনপি নেতাকর্মীদের মোবাইল ছিনিয়ে নেওয়া ও মারধরের ঘটনা ঘটে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপে উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, যুবদল নেতা ইঞ্জিনিয়ার এনায়েত উল্লাহ সোহেল ও সরোয়ারসহ ১০-১২ জন নেতাকর্মী আহত হন।

এর মধ্যে যুবদল নেতা এনায়েত উল্লাহ সোহেল গুরুতর আহত হন। তার মুখমণ্ডলের চোয়ালের হাড় ভেঙে যায় এবং ডান চোখ আংশিক নষ্ট হয়। তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।

পরে আহত এনায়েত উল্লাহ সোহেল বাদী হয়ে চারজনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় আদালত চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে তারা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন। পরে দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলুর জামিন মঞ্জুর করা হলেও বাকি তিনজনকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১০

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১১

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১২

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৩

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৪

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৫

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৭

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৯

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

২০
X